এক্সপ্লোর

Weather Today : পুজোর আগে লাস্ট উইকএন্ড ভাসবে বৃষ্টিতে? আবহাওয়া দফতর থেকে এল বড় বার্তা

Weather Report : বঙ্গ জুড়ে শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি। এই বৃষ্টি চলবে উইকএন্ডেও । তবে কি পুজোর বাজার মাটি হবে পুজোর আগে শেষ উইকএন্ডে ? 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। অক্ষরেখাটি রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ-এলাকা তৈরি হয়েছে। এর জেরে শুক্রবার থেকেই বঙ্গ জুড়ে শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি। এই বৃষ্টি চলবে উইকএন্ডেও । তবে কি পুজোর বাজার মাটি হবে পুজোর আগে শেষ উইকএন্ডে ? 

আজ, শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে। রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দুই এক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির জন্য দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের নিচেই রয়েছে এখন তাপমাত্রা। আবহাওয়া কিছুটা স্বস্তিকরই। 

আশার কথা এটাই, আবহাওয়ার পূর্বাভাস বলছে, পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।  তবে কোথাওই একনাগাড়ে বৃষ্টি হবে না। আবহাওয়া দফরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি  হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 

মৌসম ভবন জানাচ্ছে, আগামী দু-তিন দিনে দেশের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়ে যেতে পারে। যেমন রাজস্থান এবং উত্তর প্রদেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এছাড়া মধ্যপ্রদেশ, গুজরাত ও মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে।

 শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া বেশ কিছুটা উন্নতি হবে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে।

কলকাতায় সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার।  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এদিন। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি।  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ থেকে ৯৫ শতাংশ।  

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget