এক্সপ্লোর

Durga Puja 2024: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের

North 24 Parganas: উত্তর ২৪ পরগনার  অশোকনগরের একটি পুজো কমিটি গত কয়েকবার সরকারের অনুদানের টাকা নিলেও এবার তারা তা নেবে না বলে এদিন জানিয়ে দিয়েছে।  

সমীরণ পাল, অশোকনগর: আর জি কর-কাণ্ডের (R G Kar News) আবহে রাজ্যের একাধিক ক্লাব ও পুজো উদ্যোক্তারা সরকারের দেওয়া অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। উত্তর ২৪ পরগনার  অশোকনগরের একটি পুজো কমিটি গত কয়েকবার সরকারের অনুদানের টাকা নিলেও এবার তারা তা নেবে না বলে এদিন জানিয়ে দিয়েছে।  

অনুদান না নেওয়ার সিদ্ধান্ত: আর জি কর-কাণ্ডে একদিকে বিচার চেয়ে আন্দোলন যত দীর্ঘ হচ্ছে, ক্রমশ কড়া হচ্ছে প্রতিবাদের ভাষা। আর এরই সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ লম্বা হচ্ছে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়া উদ্যোক্তাদের সংখ্যাটা। পুজোর আর এক মাসও বাকি নেই। অন্যান্য বছর এই সময়ে গোটা বাংলায় পুজোর প্রস্তুতি তুঙ্গে থাকে। কিন্তু এবার আর জি কর-কাণ্ডের নৃশংসতায় যেন থমথম করছে গোটা বাংলা। এক মায়ের সন্তান বিয়োগ যেন সমস্ত সমাজকে আত্মীয়হারা করেছে। কিন্তু অনেক পুজো উদ্যোক্তাই এবার চাইছেন পুজো হোক আচার মেনে, অনাড়ম্বরভাবে। অশোকনগরের বাবা পঞ্চানন্দতলা দুর্গাপূজা কমিটিও এবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের অনুদান না নেওয়ার। পুজো কমিটির কোষাধ্যক্ষ অসিত ঘোষ বলেন, "এই অভয়ার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমার খারাপ লাগছে খুব। আমাদের গ্রামে কত মেয়েরা আছে। তাদের কথা ভাবি আমার মেয়ের কথা ভাবি। আমরা এজন্য এ বছরে টাকা নিচ্ছি না। এবারে আমরা চাই সুবিচার।'' সভাপতি অরুণচন্দ্র ঘোষের কথায়, "কেউ কেউ আপত্তি করেছিল। এতগুলো টাকা তোমরা ছাড়বে কেন? আমরা বলেছি, দেখ লোভটাকে ত্যাগ কর। আমার নিজের ঘরের মেয়ে যদি হত তাহলে কি এই নির্মম অত্যাচারের প্রতিবাদ আমরা করব না?''          

কী বলেন মুখ্যমন্ত্রী? 

পর পর পুজো ক্লাবগুলির অনুদান ফেরানো নিয়ে সম্প্রতি মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "যদি কেউ না নিতে চান ভাল কথা তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন তালিকা এসেছে তার থেকে নতুন যারা এসেছে তাদের দিয়ে দেবেন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান শিবনাথ ভদ্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget