এক্সপ্লোর

R G Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান শিবনাথ ভদ্রের

R G Kar Protest Update: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতার শিশির মঞ্চের এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় নাট্যব্যক্তিত্ব শিবনাথ ভদ্রকে।

কলকাতা: আর জি কর-কাণ্ডের (R G Kar News) প্রতিবাদে অব্যাহত পুরস্কার প্রত্যাখ্যান। এবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মান ফেরালেন শিবনাথ ভদ্র। নাট্য অ্যাকাডেমির সম্মান ও ৪০ হাজার টাকা পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিলেন নাট্যব্যক্তিত্ব। 

আর জি কর-কাণ্ডের আবহে এর আগে নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, সঞ্জিতা মুখোপাধ্য়ায়, শিল্পী সনাতন দিন্দা, প্রদোষ পালেরা সরকারি পুরস্কার ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতার শিশির মঞ্চের এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় নাট্যব্যক্তিত্ব শিবনাথ ভদ্রকে। রাজ্য সরকারের তরফে পান ৪০ হাজার টাকা এবং একটি মেমেন্টো। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এদিন তিনিও সেই পুরস্কার ফিরিয়ে দিলেন। 

কী প্রতিক্রিয়া শিবনাথ ভদ্রের?

পুরস্কার প্রত্যাখ্য়ান প্রসঙ্গে শিবনাথ ভদ্র বলেন, "এর থেকে বোধহয় নির্লজ্জ কাজ কোনও সমাজে হতে পারে বলে আমার ধারণাই ছিল না। যখন পুরস্কার পাই তখন মনে হয়নি পরিবেশটা এরকম হবে। কিন্তু পরিবেশটা দিনের পর দিন খারাপ হচ্ছে। আমার তখন মনে হল, এটার একটা প্রতিবাদ হওয়া দরকার।''

পুজোর অনুদান না নেওয়ার পাশাপাশি আর জি কর-কাণ্ডের আবহে সরকারি পুরস্কার ফেরানোর সিদ্ধান্তও যেন স্রোতের চেহারা নিয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজি আলম বক্স সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন গোলাম মোস্তাফা সরকার।  ২০১৬ সালে তাঁকে শিক্ষারত্ন পুরস্কার দেয় রাজ্য সরকার। ২০২২ সালে তিনি অবসর নেন। কিন্তু আর জি কর-কাণ্ডে যেভাবে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে এদিন রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। এই সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, "যে কাণ্ড আর জি করকে কেন্দ্র করে, আর জি করের ডাক্তার, মহিলা ডাক্তার, আমাদের মেয়ের মতো। তাঁকে যেভাবে পৈশাচিক ভাবে ধর্ষণ এবং হত্যা করেছে, নৃশংস ভাবে, তার প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে, এই প্রশাসনিক ভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে,এটা খুব ভয়ানক ব্যাপার, আমরা সাধারণ মানুষ প্রত্যেকই বুঝতে পারছে। যারফলে আমি সিদ্ধান্ত নিয়েছি এই পুরস্কার আমি ত্যাগ করব।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctor Agitation: দাবিগুলি ঠিক কী? মুখ্যমন্ত্রীকে ফের মনে করালেন চিকিৎসকরা

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget