এক্সপ্লোর

Sajal Ghosh: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত, পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজল ঘোষের

Sajal Attacks Police On Santosh Mitra Square Puja : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত, কী অভিযোগ সজল ঘোষের ? কী প্রতিক্রিয়া বার্তা পুলিশ কমিশনারের

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সন্তোষ মিত্র স্কোয়ার পুজোয় পুলিশি চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার।
  • পুজো বন্ধের পরিকল্পনা, দুর্ঘটনা ঘটিয়ে দায় চাপানোর অভিযোগ।
  • পুলিশি অসহযোগিতায় পুজো বন্ধের হুমকি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
  • নিরাপত্তায় আপস নয়, নিয়মের বার্তা পুলিশ কমিশনারের।

কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। 'পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ওপর দায় চাপানোর পরিকল্পনা। বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে। নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে', পুলিশের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ বিজেপি নেতা ও সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষের। নিরাপত্তার প্রশ্নে আপস নয়, বার্তা পুলিশ কমিশনারের। সাধারণের নিরাপত্তাই সবচেয়ে জরুরি। তার জন্য় যা যা করতে হবে, পুলিশ করছে', সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বার্তা পুলিশ কমিশনারের।

আরও পড়ুন, পুজোয় পিছু ছাড়ছে না খারাপ আবহাওয়া, অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা !

রবিবার ষষ্ঠী। দেবীর বোধন। কিন্তু, তার আগেই শনিবার বিসর্জনের হুঁশিয়ারি শোনা গেল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্য়তম উদ্য়োক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মুখে! পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা এবং হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলে বেনজির হুমকি দিলেন তিনি!সজল ঘোষ বলেন, 'যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে আলোগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট নয়। আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং, আমরা পুরোহিতের সঙ্গে কথা বলে, আমরা যদি দরকার হয়, মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্য়বস্থা করে দেব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই। আমরা পার্মানেন্টলি বন্ধ করব। মানুষ তার বিচার করবেন। মানুষের কাছে এই আবেদন রাখলাম।' কলকাতার বিভিন্ন হাইপ্রোফাইল পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তৃণমূলের সব হেভিওয়েট নেতারা। 
 
অন্য়দিকে, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিচিত, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে। সেই সজল ঘোষই শনিবার সাংবাদিক বৈঠক থেকে, একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন!সন্তোষ মিত্র স্কোয়ারের বিজেপি কাউন্সিলর ও উদ্যোক্তা সজল ঘোষ বলেন, আরও যত পুজো আছে, মন্ত্রী সান্ত্রীদের পুজো, ১টা পুজোও তারা দেখাতে পারবে না। ১টা পুজোও দেখাতে পারবে না, ১টা চিঠি দিয়েছে। শুধু ১টা বেআইনি পুজো হচ্ছে বোধহয় সন্তোষ মিত্র স্কোয়ার। অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে। এই কর্পোরেশন দিয়েছে। যদি এরকম চলতে থাকে, তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনও রিস্ক নেব না। পুলিশ যেমন নেবে না, আমরাও নেব না। এরকম করে পুজো করা যায়? এতে তো বিপদ হবে। ২০ ফিটের রাস্তা ব্য়ারিকেড করে দিয়েছে। ৪ ফিটের রাস্তা দিয়ে ঢোকাচ্ছে। এতে দূরত্বও বাড়ছে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অসহযোগিতার কোনও বিষয় নয়। শিয়ালদহ স্টেশনে ভিড় হয়। এখন মেট্রো হয়েছে। ফলে চাপ বেশি। কোনও অসহযোগিতা নয়। ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করছে সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবার লাইট অ্য়ান্ড সাউন্ডের মাধ্য়মে থিম হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুর। সজল ঘোষের অভিযোগ, সেই লাইট অ্য়ান্ড সাউন্ডের পরিষেবা প্রদানকারী সংস্থাকেও চিঠি পাঠিয়েছে পুলিশ। সজল ঘোষ বলেন, যারা এলইডির কাজ করতে এসেছে, তাদর কাঝে জিএসটির কাগজ, কত টাকায় আমাদের সঙ্গ চুক্তি এসব দেখতে চেয়েছে। সেটা কি পুলিশ পারে? অপরদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কারও অভিযোগ থাকলে জিএসটি চাইবে। যদি তদন্তে দরকার পড়ে। অসুবিধা না থাকলে দিয়ে দেবে। সজল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে, কলকাতার পুলিশ কমিশনার বারবার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন।কলকাতা পুলিশ কমিশনার  মনোজ ভার্মা বলেন , আমার একটাই বলার থাকবে, সবাই যাতে নিয়ম মেনে চলে। তাহলে সবারই সুবিধা হবে। মানুষের নিরাপত্তায় কোনও আপস যাতে না হয়। দুর্গাপুজোর দিনগুলোতে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে এই চাপানউতোরের জল কোনদিকে গড়াবে, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget