এক্সপ্লোর

Durga Puja 2025: ঘরে ঘরে প্রার্থনা, 'আবার এসো মা', আজ দশমী, আনন্দোৎসবে এখন বিষণ্ণতার সুর

Durga Puja Dashami Preparations: উৎসবমুখর গোটা রাজ্যে দেখতে দেখতে বেজে গেল বিসর্জনের বাজনা।

কলকাতা: আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। তাই আনন্দের আবহেই মিশেছে বিষণ্ণতার সুর। সকালে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। একে অন্যকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার পালা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানো। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। বেলুড় মঠেও রীতি মেনে হল দশমী পুজো। সকাল থেকে শুরু হয় পুজো। হল আরতি।  (Durga Puja 2025)

উৎসবমুখর গোটা রাজ্যে দেখতে দেখতে বেজে গেল বিসর্জনের বাজনা। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা। আজ প্রতিমা নিরঞ্জন শুরু হওয়ার আগে গতকালই প্রস্তুতি খতিয়ে দেখতে বাবুঘাটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। (Durga Puja Dashami Preparations)

নবমীর রাত যেন শেষ না হয়, এই মর্মে গতকালই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ও না, যেও না, নবমী রজনী, সন্তাপহারিণী ল’য়ে তারাদলে'। এদিন সকালে সকলরে দশেরেরার শুভেচ্ছা জানান তিনি। লেখেন, 'দশেরা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবরকম সাবধানতা ও সর্তকতা অবলম্বন করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করুন। সত্য ও ন্যায় অশুভর উপর জয়যুক্ত হোক'। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ' বিজয়া দশমী মন্দ ও মিথ্যার উপর সত্য এবং ন্যায়ের জয়ের প্রতীক। এই পুণ্য তিথিতে প্রত্য়েকে যেন অনুপ্রেরণা পান, সাহস, প্রজ্ঞা এবং ভক্তির পথে এগিয়ে যেতে'। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, 'মা সকলের মঙ্গল করুন। জয় মা দুর্গা। আসছে বছর আবার হবে...'।

আর পুজোর এই শেষ লগ্নেও আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

ভিডিও

Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget