এক্সপ্লোর

SSC: ২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার CBI-এর উদ্ধার করা সব OMR শিট প্রকাশ, রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ SSC-র

SSC Published 2026 OMR Sheets: ২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ করল SSC

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল SSC. SSC-র পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশেই OMR শিট প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন, “RG কর মুভমেন্টের সময়, মমতার সরকারকে ফেলে দেওয়ার জন্য, অভিষেকের নেতৃত্বে ষড়যন্ত্র হয়েছিল..”, বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র

রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ SSC-র
   
প্রায় ১৭ ধরণের দুর্নীতির অভিযোগ। যোগ্য-অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া। চাল থেকে কাঁকর বাছতে না পারার জেরে বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। হকের চাকরি ফেরানোর দাবিতে রাস্তায় নেমে পুলিশের লাঠি থেকে লাথি খেয়েছেন শিক্ষকরা। যাঁদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, তাঁদেরই নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে। যোগ্য়-অযোগ্য় আলাদা করতে, বারবার OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা। কিন্তু তা করা হয়নি। 

নতুন সরকারের শপথ গ্রহণের পরই, CBI-এর উদ্ধার করা সব OMR প্রকাশ SSC-র
 
শনিবার নতুন সরকার শপথ গ্রহণের পরই, CBI-এর উদ্ধার করা সেই সব OMR প্রকাশ করে SSC.এই আবহে একাধিক দাবিতে আগামী ১৩ মে, SSC ভবনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, এমন চাকরিহারাদের একাংশ। SSC-র 'যোগ্য' চাকরিহারা সুমন বিশ্বাস বলেন, তৃণমূল চেপে রেখেছিল বলে প্রকাশিত হয়নি। বিজেপি আসতেই প্রকাশিত হল। রি প্যানেলিং হোক। যোগ্য চাকরি পাক। 

আদালতের রায় ও নির্দেশ মেনেই ছবিগুলি আপলোড
 
 সূত্রের খবর, নিয়োগ দু্নীতির তদন্তে নেমে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে CBI যে হার্ডডিস্ক উদ্ধার করে, সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের OMR শিট পাওয়া যায়। স্কুল সার্ভির কমিশন তাদের সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, CBI-এর কাছ থেকে পাওয়া ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের OMR-এর ছবি প্রকাশ করা হয়েছে। আদালতের রায় ও নির্দেশ মেনেই ছবিগুলি আপলোড করা হয়েছে। ২০১৬-র পরীক্ষার গ্রুপ C এবং গ্রুপ D চাকরি প্রার্থীদের স্ক্যান করা OMR-শিট শীঘ্রই আপলোড করা হবে।
 

 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget