এক্সপ্লোর

Durga Puja 2025: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, এবারও পুজো-অনুদান ফেরাল জয়নগরের ক্লাব

Durga Puja Donation: ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দুর্গাপুজোর জন্য় ক্লাবগুলোর অনুদান একলাফে প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও বিচার মেলেনি। প্রতিবাদে গত বছরের মতো এবারে রাজ্য সরকারের দেওয়া পুজো-অনুদান নেবে না বলে ঘোষণা করল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ৭ ও ১৪ পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটি।

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দুর্গাপুজোর জন্য় ক্লাবগুলোর অনুদান একলাফে প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর পুজোর অনুদানের পরিমাণ ছিল ৮৫ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দেওয়ার পুজোর অনুদান নিতে অস্বীকার করল জয়নগরের পুজো কমিটি। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এক বছর হতে চলল। RG কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও সঠিক বিচার হয়নি। তার প্রতিবাদেই রাজ্য সরকারের দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো-অনুদান নেবেন না জয়নগরের এই পুজোর উদ্যোক্তারা। ক্লাবের তরফে বিষয়টি প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

গত বছর পুজোর আগে আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য থেকে দেশে। ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, অনশন থেকে রাত দখল দেখেছিল গোটা দেশ। বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ হয়েছিল। সেই উত্তাল সময়ের মধ্যেই বাপের বাড়ি এসেছিলেন উমা। তখনও আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান নিতে অস্বীকার করে একাধিক ক্লাব। তারপর কেটে গেছে এক বছর। এখনও আর জি কর-কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অধরা। তার পরেও রাজ্যে একের পরে এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। কসবার সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠেছে। নদিয়ার কালীগঞ্জে শাসকের বিজয় উল্লাসের বোমায় প্রাণ গেছে ছোট্ট তামান্নার। তাই গত বছরের ধারা বজায় রেখে এই বছরও মুখ্যমন্ত্রী পুজোর অনুদান ঘোষণা করার পর তা নিতে অস্বীকার করছে একের পর এক ক্লাব। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব, নদিয়ার রানাঘাটের ৪-এর পল্লি দুর্গোৎসব কমিটির এবার তালিকায় যোগ হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ৭ ও ১৪ পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটির নামও। 

৯ অগাস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সুবিচার না মেলা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা। গত বছর মা আসার আগেই মেয়ে চলে গেছিল। এক বছর পরেও দ্রোহের আগুন নেভেনি। ফের মা আসছেন। এই আবহে ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন সন্তান হারানো মা-বাবা।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget