এক্সপ্লোর

Durga Puja 2025: অষ্টমীতে বসানো হয় জলঘড়ি, দেবী দুর্গার মূর্তিতে রয়েছে অবাক করা বৈশিষ্ট্য এই বাড়ির দুর্গাপুজোয়

Durga Puja News: তখন থেকে আজও এক চালচিত্রে প্রতিমা তৈরী হয়। তপ্ত কাঞ্চন বর্ণ দেবী দূর্গা ও লক্ষীর

সোমনাথ মিত্র, হুগলি: শৈব, শাক্ত ও বৈষ্ণব মত মিলিত হয় এই পুজোয়। এখানে দেবী পূজিত হন কালিকা পূরাণ মতে। অষ্টমীতে এখনও এখানে বসানো হয় জল ঘড়ি। ৪০০ বছর পার করল হরিপালের সাতবাড়ি রায় বংশীয় দূর্গাপুজো। এখনও এখানে প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো।

হাওড়া - তারকেশ্বর মেইন লাইনের হরিপাল স্টেশন থেকে দক্ষিণদিকে ১ কিলোমিটার দূরে অবস্থিত রায়দের জমিদার বাড়ি। পরিবারের প্রবীণ ব্যক্তি প্রশান্ত কুমার রায় এর বক্তব্য অনুযায়ী, আজ থেকে প্রায় ৫০০ বছর আগে তাদের বংশের পূর্বপুরুষ শিবদাস রায় এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। ধর্মপ্রাণ শিবদাস রায় তার জমিদারিতে একাধিক শিব মন্দির গড়ে তোলেন। কালের নিয়মে একাধিক শিব মন্দির ধ্বংস হয়ে গেলেও এখনও চারটে শিব মন্দির ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে। শিব মন্দিরের গায়ে প্রাচীন টেরাকোটার অপরূপ নিদর্শন  জানান দেয় তার শিকড়ের কথা।

পরবর্তীকালে তৈরি হয় রাধা গোবিন্দের মন্দির, দোল মঞ্চ, রাস মঞ্চ। কিন্তু তখনও এখানে দুর্গা পূজার প্রচলন ছিল না। শিবদাস রায়ের সাত ছেলে। তার মধ্যে চারজন ছিলেন বৈষ্ণব মতাদর্শী আর অন্যরা ছিলেন শিবের উপাসক।‌ সাত ছেলের হাত ধরে ১৬০০ খ্রীষ্ট্রাব্দে শুরু হয় দুর্গাপূজো। দুর্গা দালান তৈরি করে এক চালচিত্রে দূর্গা পুজো শুরু। বর্তমানে রায় বংশের দৌহিত্র্য ও পৌত্ররা এই পুজো দেখভাল করে আসছেন। পুজো পরিচালনা হয়, সাতবাড়ি রায়বংশীয় শ্রী শ্রী  রাধাগোবিন্দ জীউ দেবত্তর এস্টেট কর্তৃক।

তখন থেকে আজও এক চালচিত্রে প্রতিমা তৈরী হয়। তপ্ত কাঞ্চন বর্ণ দেবী দূর্গা ও লক্ষীর , সবুজ রঙের মহিষাসুর , সাদা সরস্বতী, হালকা গোলাপী রঙের গণেশ, হালকা হলুদ রঙের কর্ত্তিক ঠাকুরের রঙেও কোন পরিবর্তন হয়নি। এক চাল চিত্রে মা দূর্গার নিচে থাকে লক্ষী ও সরস্বতী , তাদের উপরে থাকে গনেশ ও কার্তিক। কাঠামোর পিছেন শৈব, বৈষ্ণবের সাথে মা চন্ডীর ছবি আঁকা হয়। প্রতিমার মাথায় ষাঁড়ের উপর শিব বসে আছে এই রকম মূর্তি স্থাপন করা হয়। 

রায় বাড়ির পুজোয় তিনটে নব পত্রিকা পূজিত হয়। নবমী থেকে প্রায় ১৫দিন আগে কৃষ্ণ নবমব্যাধি কল্পারম্ভে নব পত্রিকা পুজো করা হয়। সেই দিন থেকে সন্ধ্যাকালীন পুজো ও চন্ডী পাঠ শুরু হয়। এর পর মহালয়ার পরেরদিন আরও একটি নব পত্রিকা পুজো করে বোধনের ঘরে রাখা হয়। তারপর সপ্তমীতে আরো একটি নব পত্রিকা পুজো করে রাখা হয় গণেশের পাশে। প্রত্যেক ১৪ রকমের নৈবিদ্য নিবেদন করা হয় মায়ের কাছে। এখনও বলি প্রথার প্রচলন আছে এই পুজোতে। আগে সপ্তমীতে একটা, সন্ধিপূজোয় দুটো ও নবমীতে চারটে ছাগ বলি হত। পাশাপাশি নবমীতে মেষ ও মহিষ বলি হত।

বর্তমানে সপ্তমীতে একটা, সন্ধি পুজোয় একটা , এবং নবমীতে দুটো ছাগ বলি হয়। এরপর আখ, ছাঁচি কুমড়ো , গোড়া লেবুর পাশাপাশি রম্ভা বলি হিসাবে দেয়া হয়। আর মহিষের পরিবর্তে এখন ডাভ বলি দেয়া হয়। নিকটবর্তী হালদার বাড়ির ব্রাক্ষণরা এসে একটি পাত্রে জলঘড়ি প্রতিস্থাপনা করেন অষ্টমীর ভোরে। তখন থেকে সন্ধিক্ষণ পূজো অবধি সেই জলঘড়ি বসানো থাকে । পুজোয় প্রাচীন কাল থেকে একই বংশের পুরোহিতরা পুজো করে আসছেন। প্রতিমা ও তৈরী করেন একই বংশের শিল্পীরা। পঞ্চমীর দিন বাঁকুড়া জেলা থেকে প্রাচীন কাল থেকে চলে আসা একই  বংশের বাদ্যকাররা এসে পুজো মন্ডপে উপস্থিত হন।

পুজোর কয়েকটা দিন জমজমাট হয়ে ওঠে রায়েদের জমিদার বাড়ি। কলকাতা বা ভিন রাজ্যে পরিবারের যে সমস্ত সদস্যরা থাকেন তারা সবাই পুজোয় সমবেত হন। পুজোর কয়েকটা দিন আনন্দে কাটে সবার। এলাকার প্রচুর মানুষ ও ভিড় জমান প্রাচীন এই পুজো দেখতে। নতুন প্রজন্মের তরুণী দ্বৈতা রায় জানান, এই পুজো ছেড়ে আমরা অন্য পুজো দেখতে যাই না। সমস্ত বাড়িতেই আত্মীয়-স্বজন ভরে যায়। পুজোর কটা দিন জমজমাট থাকে আমাদের মন্ডপ। হই হুল্লোর করে কেটে যায় কয়েকটা দিন।

সুতো দিয়ে ঘিরে পুজো হয় না রায়দের প্রতিমার। ঠাকুরের সামনে ঘট পেতে শুরু হয় পুজো। তাই  দশমীতে সুতো কাটার কোন ব্যাপার থাকে না। দশমীতে  ঘট নাড়িয়ে দিয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করেন পুরোহিত। এরপর ঠাকুরকে নামিয়ে বরণ করেন পরিবারের পুরুষ ও ব্রাহ্মণরা। কোন মহিলারা বরণ করেন না। কণকাঞ্জলি নেন বাড়ির কোন এক পুরুষ। সেই দক্ষিণা রায় বাড়ির গুরুদেবের বাড়িতে যাওয়ার পর সেখানে লক্ষ্মীপূজা হয়। রায়দের দুর্গাদালনে হয় না কোন লক্ষীপূজা। এরপর প্রাচীন কাল থেকে চলে আসা বাহকরা উপস্থিত হয় রায় দের বাড়িতে। তাদেরই কাঁধে চেপে বিসর্জন এর পথে রওনা দেয়, সাতবাড়ি রায় বংশের দুর্গা প্রতিমা। আবার ও প্রহর গোনা শুরু হয় সেই দিন থেকে।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget