এক্সপ্লোর

Siliguri News: অনুপ্রেরণা দেশপ্রিয় পার্ক, শিলিগুড়িতে এবছর ‘বড় দুর্গা’, নিরাপত্তায় জোর প্রশাসনের

Durga Puja 2025: শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার ‘স্বস্তিকা ক্লাব’ এবার 'বড় ঠাকুর' গড়ছে।

সনৎ ঝা, শিলিগুড়ি: সবচেয়ে ‘বড়’ দুর্গা দেখতে ভিড় উপচে পড়েছিল কলকাতায়। পদপিষ্ট হওয়ার উপক্রম হলে বন্ধ করে দিতে হয়েছিল প্রতিমা দর্শন। সেই কথা স্মরণ করে বাড়তি সতর্কতা নেওয়া হলেও, সবচেয়ে উঁচু ঠাকুর গড়ে এবার তাক লাগানোর অপেক্ষায় শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার দুর্গাপ্রতিমা। দুর্ঘটনা রুখতে বাড়তি সতর্কতাও অবলম্বন করছে তারা। (Siliguri News)

শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার ‘স্বস্তিকা ক্লাব’ এবার 'বড় ঠাকুর' গড়ছে। গোটা উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ দুর্গাপ্রিতমা গড়ছে তারা। দেবীপ্রতিমার উচ্চতা হবে ৫১ ফুট। এবছর ‘স্বস্তিকা ক্লাবে’র পুজো ৬৮তম বছরে পদার্পণ করছে। সেই উপলক্ষেই ‘বড় দুর্গা’ তৈরিতে উদ্যোগী হয় তারা। মাটি, বাঁশ, খড় দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। ‘বড় দুর্গা’ নিয়ে আয়োজকরা বেশ উৎসাহিত। (Durga Puja 2025)

২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্ক পৃথিবীর সবচেয়ে উঁচু দুর্গাপ্রতিমা গড়ে তাক লাগিয়ে দেয়। তাদের প্রতিমার উচ্চতা ছিল ৮৮ ফুট। কিন্তু সেই প্রতিমা দেখতে যে হুড়োহুড়ি শুরু হয়, তাতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসার উপক্রম হয়। হুড়োহুড়িতে কমপক্ষে ১১ জন আহত হয়েছিলেন। পদপিষ্ট হতে হতে রক্ষা পান বহু মানুষ। পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসন সেই পুজো বন্ধ করতে বাধ্য হয়।

দেশপ্রিয় পার্কের সেই ঘটনা এখনও তাজা জনমনে। শিলিগুড়ির ‘স্বস্তিকা ক্লাব’-এর পুজোতেও থিকথিক ভিড় হবে বলে অনুমান করা হচ্ছে। তাই কোনও রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, পুলিশ ও প্রশাসন সতর্ক। পুলিশ কমিশনারের নির্দেশে সেখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখা হয়। বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুজো প্যান্ডেলে।

‘স্বস্তিকা ক্লাব’-এর পুজো উদ্যোক্তাদের দাবি, এবছর তাঁদের পুজো নজিরবিহীন ভিড় টানবে। তবে দেশপ্রিয় পার্কের মতো পরিস্থিতি হতে দেবেন না তাঁরা। গোড়া থেকেই তাই সতর্ক ছিলেন। ভিড়ের চাপ এড়াতে পরিকল্পনামাফিকই এগনো হচ্ছে। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) মোতায়েন থাকবেন প্যান্ডেলে। 

বাড়তি পুলিশি নজরদারি ও সহায়তা চাওয়া হয়েছে। আশপাশের রাস্তায় যানবাহন চলচাল নিয়ন্ত্রিত থাকে যাতে, জরুরি পরিষেবার জন্য যাতে অ্যাম্বুল্যান্স মোতায়েন রাখা যায়, সেসবও দেখছেন তাঁরা। 

ইতিমধ্যেই দু’দিন ধরে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বেরিয়েছেন। ভিড় নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নিতে হবে, তা জানিয়ে দেন তিনি।  সতর্ক করেন, কোনও অবস্থাতেই নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না।  কয়েকদিন পর আবারও পুলিশ ও প্রশাসন পরিস্থিতি পরিদর্শনে বেরোবে। পুজোর আয়োজকরা যদিও আশাবাদী যে, প্রশাসনের নির্দেশ মেনে, যথেষ্ট সতর্কতা অবলম্বনের ফলে কোনও বিপত্তি ঘটবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget