এক্সপ্লোর

Durga Puja 2025: 'আগে আমি ভারতীয়', সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম অপারেশন সিঁদুর দেখে মুগ্ধ রাজন্যা হালদার

Rajanya Haldar: একটা সময় একুশে জুলাইয়ের মঞ্চে আগুনে বক্তৃতা দিয়ে জনপ্রিয় হয়েছিলেন। পরে অবশ্য বিভিন্ন কারণে দলের বিরাগভাজন হন।

কলকাতা: একটা সময় একুশে জুলাইয়ের মঞ্চে আগুনে বক্তৃতা দিয়ে জনপ্রিয় হয়েছিলেন। পরে অবশ্য বিভিন্ন কারণে দলের বিরাগভাজন হন। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নেত্রী রাজন্যা হালদারকে নিলম্বিত করা হয়।

এবার সজল ঘোষের পুজো হিসাবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়্যার দেখতে হাজির হয়ে গেলেন রাজন্যা হালদার। স্বামী প্রান্তিককে নিয়ে। সেই সন্তোষ মিত্র স্কোয়্যার, যাদের এবারের বিষয়ভাবনা অপারেশন সিঁদুর হইচই ফেলে দিয়েছে। যে পুজোর উদ্বোধন করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম দেখে মুগ্ধ রাজন্যা। এবিপি আনন্দকে তিনি বলেছেন, 'সজল ঘোষের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। এবং সেটা অনেক পুরনো সম্পর্ক। সেই কংগ্রেস আমলের সম্পর্ক আমার বাবার সঙ্গে। এই পুজো আমি ছোটবেলায়ও দেখতে এসেছি। আজও দেখতে এলাম বড় হয়ে। অপারেশন সিঁদুর তো রাজনৈতিক বিষয় নয়, এটা দেশগত বিষয়। দেশকেন্দ্রিক বিষয়। নেশন কামস ফার্স্ট। আগে আমি ভারতীয়, তারপর আমি বাঙালি। ভারতবর্ষের বিষয় যখন সেটা একটা ইস্যু এবং সেই ইস্যুটা আবেগকেন্দ্রিক ইস্যু। মানুষ এসেছে। এত মানুষের ঢল। নন স্টপ মানুষ এসেই যাচ্ছে। এই মানুষের আবেগ উচ্ছ্বাস সেটাই প্রমাণ করে দেয় যে এই পুজোর কনসেপ্ট মানুষের ভাল লেগেছে।'

সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো ঘিরে বেনজির সংঘাতের ছবি দেখেছে রাজ্য। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা সজল ঘোষের। 'পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ওপর দায় চাপানোর পরিকল্পনা। বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে। নিরঞ্জনের আগেই নিরঞ্জন করে দিতে হতে পারে', পুলিশের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ বিজেপি নেতা ও সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষের। নিরাপত্তার প্রশ্নে আপস নয়, বার্তা পুলিশ কমিশনারের। সাধারণের নিরাপত্তাই সবচেয়ে জরুরি। তার জন্য় যা যা করতে হবে, পুলিশ করছে', সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বার্তা পুলিশ কমিশনারের।

রবিবার ষষ্ঠী। দেবীর বোধন। কিন্তু, তার আগেই শনিবার বিসর্জনের হুঁশিয়ারি শোনা গিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর অন্য়তম উদ্য়োক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মুখে! পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা এবং হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলে বেনজির হুমকি দিলেন তিনি!সজল ঘোষ বলেন, 'যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে আলোগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট নয়। আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং, আমরা পুরোহিতের সঙ্গে কথা বলে, আমরা যদি দরকার হয়, মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্য়বস্থা করে দেব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই। আমরা পার্মানেন্টলি বন্ধ করব। মানুষ তার বিচার করবেন। মানুষের কাছে এই আবেদন রাখলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget