এক্সপ্লোর

Union Budget 2024: 'এটা কুর্সি বাঁচাও বাজেট' কেন্দ্রীয় বাজেট নিয়ে আক্রমণ বিরোধীদের

Budget 2024: মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেট নিয়ে চাঁচাছোলা আক্রমণ বিরোধীদের।

কলকাতা: শরিক-নির্ভর কেন্দ্রীয় সরকার। আর বাজেটে দরাজ মোদি। বিহারের জন্য এক্সপ্রেসওয়ে, ব্রিজ তৈরিতে ২৬ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণেও বাড়তি বরাদ্দের ঘোষণা করা হয়েছে। অন্ধ্রের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ ঘোষণা। বিহার, ওড়িশা, অন্ধ্রের সঙ্গে বাংলার উন্নয়নেও নজর দিতে হবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। আর বাজেট ঘোষণার পর চাঁচাছোলা আক্রমণ করেছেন বিরোধীরা। 

চাঁচাছোলা আক্রমণ: কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি, তৃণমূল- বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র। এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী বলেন, "কুর্সি বাঁচাও বাজেট। তিনি বলেন, মিত্রদের সন্তুষ্টিকরণ। অন্যান্য রাজ্যের জন্য ফাঁপা প্রতিশ্রুতি। সাধারণ মানুষ নয়, AA (আদানি, অম্বানি)-কে সুবিধা করে দেওয়া হয়েছে। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার আগের বাজেট থেকে কপি-পেস্ট করা হয়েছে।''

 

 

বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট।''

এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "সরকার বাঁচানোর জন্য বিহার আর অন্ধ্রপ্রদেশকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। গত দশ বছরে এই সরকার বেকারত্ব বাড়িয়েছে।'' তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা কুর্সি বাঁচাও বাজেট। যেসব পার্টিদের সঙ্গে নিলে কুর্সি বাঁচবে সেই সব পার্টিদের জন্য বাজেট। এটা দেশের জন্য বাজেট নয়। ওরা বাংলাকে কিছু দিল না। বাঙালিদের পছন্দ করে না।'' বিহারের সাংসদ পাপ্পু যাদব বলেন, "ওরা বলছে যে ৪ কোটি চাকরি দেবে, গত ১০ বছরে কত চাকরি দিয়েছেন? বিহার থেকে দলে দলে মানুষ চলে যাওয়া নিয়ে কী সমাধান হবে? নীতীশ কুমার একজন 'কিংমেকার' কিন্তু আপনি বিশেষ প্যাকেজ পাননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:  Union Budget 2024: নারীশক্তির উন্নতিতে জোর, মহিলাদের দক্ষতা বাড়াতে কত বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget