এক্সপ্লোর

Mamata Banerjee: দুর্গাপুজোর জন্য বিরাট ঘোষণা, ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান, পরের বছর কত?

Mamata Banerjee on Durga Pujo 2024: আগের বার থেকে ১৫ হাজার টাকা বৃদ্ধি। পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান ঘোষণা

কলকাতা: দুর্গাপুজোর আগেই ক্লাবগুলির জন্য বিরাট ঘোষণা মমতার। আগের বারের থেকেও বৃদ্ধি করা হল অনুদান। আগের বার থেকে ১৫ হাজার টাকা বৃদ্ধি। পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান।

৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান । ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী। ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর । 

আগে কত ছিল? এখন কত হল? 

২০২২ এ  ছিল ৬০ হাজার। 

২০২৩ এ বাড়ে আরও ১০ হাজার। দুর্গাপুজো কমিটিগুলোকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় ২০২৩ এ।

এছাড়াও এবার দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দিলেন মমতা। তিনি বলেন, ১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল হবে এবছর। প্রসঙ্গত, ২০২৪-এ মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর, বুধবার। মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর, বৃহস্পতিবার।মহাঅষ্টমী ১১ অক্টোবর, শুক্রবার। মহানবমী পালিত হবে ১২ অক্টোবর, শনিবার। বিজয়া দশমী পালিত হবে , ১৩ অক্টোবর রবিবার।                                            

এদিন কলকাতা পুলিশ ও পুরসভার যৌথ উদ্যোগে একটি প্রশাসনিক সভার আয়োজন করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সভামঞ্চ থেকে মমতা সাবধান করে দেন পুজো ক্লাবগুলিকেও। তিনি বলেন, '১১২ ফুটের পুজো করলাম, লেজারের খেলা করলাম। এতে তো অন্যের ক্ষতি হতে পারে, পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে। থানার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আমার আনন্দ যেন অন্যের অসুবিধের কারণ না হয়। পুজোর সময় ক্যুইক রেসপন্স টিম তৈরি রাখতে হবে। ভিড় এড়াতে এন্ট্রি-এক্সিট আলাদাভাবে করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

পাশাপাশি সুজিত বসুর পুজো নিয়েও ধমক দেন মমতা। তিনি বলেন,  'মণ্ডপে মণ্ডপে চমক দেখাতে এমন কিছু করলাম, সব স্তব্ধ হয়ে গেল। একটা পুজোর জন্য সব বন্ধ হয়ে যায়, রাস্তা যেন চালু থাকে।' শ্রীভূমি স্পোর্টিং নিয়ে ফের সুজিতকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 

আরও পড়ুন, কলকাতা মেট্রোর জন্য বাজেটে বিরাট বরাদ্দ? এবার শহরে বাড়বে হাই স্পিড ট্রেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget