এক্সপ্লোর

Durga Puja 2023: শিল্পীদের জীবনের কথায় সাজলেন দেবী, দক্ষিণদাঁড়ির পুজোর থিমে এক অন্যরকম যাপনকথা

Kolkata Durga Puja: পুজো উদ্যোক্তাদের তরফে বলা হয়, আমরা আশাবাদী এই ভাবনা নিয়ে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এসে এই মণ্ডপ ঘুরে দেখুন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই যার অপেক্ষা লেগে থাকে। দুর্গাপুজোর (Durga Puja) সময় যত এগিয়ে আসে, তত বাড়ে উন্মাদনা। এ ছবি বছর বছর ঘুরে ফিরে আসে। তারপর কয়েকটা দিন কার্যত আবেগে ভাসে বাঙালি। দূর দূরান্ত থেকে পুজোর টানে ঘরে ফিরে আসেন উৎসবপ্রেমী বাঙালি। এবারও তার অন্যথা হবে না বলাইবাহুল্য। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও। 

দক্ষিণদাঁড়ি ইউথ সঙ্ঘের এবার ২৩ তম বছর। এবছর তাঁদের ভাবনা যাপনকথা। কেন এমন ভাবনা তা দর্শকের মনে হতেই পারেই। বলা হচ্ছে, এই দক্ষিণ দাঁড়িতে এমন কিছু মানুষ থাকতেন যারা মাটির বাসনকোসন থেকে ঠাকুরের মূর্তি তৈরি করতেন। এরপর ধীরে ধীরে শহরের হাওয়ায় সেই কাজ সংকুচিত হয়ে পড়ল। সেই বিষয়টিই এবারের থিম, এবারের ভাবনা। 

এ প্রসঙ্গে শিল্পী জানান, অত্যন্ত প্রাচীন জনপদ এই দক্ষিণ দাঁড়ি। এখানে এই সঙ্গে মাটির জিনিসপত্র তৈরি হয়, চাঁছে মূর্তি তৈরি হয় এখনও। যারা এখানে থাকেন এবং এই সব শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের কাজ এবং জীবন, সবটাই ফুটে উঠবে আমার এই যাপনকথার কাজে। 

পুজো উদ্যোক্তাদের তরফে বলা হয়, আমরা আশাবাদী এই ভাবনা নিয়ে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এসে এই মণ্ডপ ঘুরে দেখুন। একটা ভাল কাজ আপনারা দেখতে পাবেন। অন্যরকম সাজসজ্জা এবং মাটির একটা গন্ধ অনুভব করতে পারবেন। 

মণ্ডপের যে বিশালত্ব তা আদতেই নজরকাড়া। বিভিন্ন ভাগে এই গোটা মণ্ডপটিকে ভাগ করা হয়েছে। পাশাপাশি নজর কাড়বে দেবী প্রতিমার মুখ। টেপা পুতুলের আদলে গড়ে তোলা হয়েছে প্রতিমার মুখমণ্ডল। 

পঞ্জিকামতে, এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।

মূলত, বাংলার আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত পালিত হয় দুর্গাপুজো। এই পাঁচটি দিন - ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। শুক্ল পক্ষ দেবীপক্ষ নামে পরিচিত। এই পক্ষের সূচনার অমাবস্যাটিকে মহালয়া বলা হয়। এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। ষষ্ঠীর দিন থেকে- প্রকৃত উৎসবের শুরু বলে ধরা হয়। কারণ এমনটা মনে করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। 

আরও পড়ুন, চিরন্তনের সঙ্গে দৈনন্দিন সংঘাত, আদর্শ পল্লির পুজোয় দেবী- শান্তি রূপেণ সংস্থিতা

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget