এক্সপ্লোর

Durga Pujo: কেউ বাজালেন ঢাক, কেউ গাইলেন গান, শারদোৎসবের আনন্দে গা ভাসালেন রাজনীতিকরাও

Durga Pujo Politicians: ঢাক ছাড়া পুজো ভাবাই যায় না। আর সেই ঢাকের কাঠিই এখন রাজনীতিকদের হাতে হাতে ঘুরছে।

আশাবুল হোসেন, সৌরভ বন্দ্যোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী, কলকাতা: সারা বছর তর্ক আর বিতর্কে বাক্যবাণ শানান যাঁরা, পুজোর মরশুমে এখন তাঁদের হাতে কাঠি। তবে সমালোচনার নয়, ঢাকের। ষষ্ঠীতে পুজোর সূচনায় ঢাকে বোল তুললেন তৃণমূল ও বিজেপির নেতানেত্রীরা।                                                                       

ঢাক ছাড়া পুজো ভাবাই যায় না। আর সেই ঢাকের কাঠিই এখন রাজনীতিকদের হাতে হাতে ঘুরছে। শাসক-বিরোধীর মধ্যে প্রায় সব বিষয়েই আদায়-কাঁচকলায় হলেও, এই একটা জায়গায় দেখা গেল দারুণ মিল। পুজোয় দুই শিবিরের নেতাদের হাতেই ঢাকের কাঠি। শুকনো চামড়ায় বোল তুলছেন সব্বাই। সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর সূচনা করে এদিন ঢাক বাজান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।           

শহর থেকে দূরে, নিজের নির্বাচনী এলাকায় ঢাক বাজাতে দেখা গিয়েছে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পাণ্ডুয়ার রামকৃষ্ণ সংঘের পুজোর উদ্বোধন করে সেখানে ঢাক বাজান লকেট চট্টোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ঢাকে বোল তুলতে দেখা গিয়েছে এদিন। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের দেশ গৌরব পাঠাগার দুর্গোৎসব কমিটির পুজোয় বাদক এবং গায়ক, দুই ভূমিকাতেই দেখা যায় বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে।                                 

আরও পড়ুন, আজ সপ্তমী, গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা

তবে ঢাক অনুরাগে একেবারে নেত্রীর পথেই হেঁটেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের ৫ ও ৬ এর পল্লির পুজোয় একেবারে ঢাক কাঁধ তুলে বাজাতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের আরেক সাংসদ মহুয়া মৈত্র আবার পুজোর আনন্দে গা ভাসিয়েছেন নাচের ছন্দে। নিজের ট্যুইটার হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।                                                                         

 

সেরা শিরোনাম

Trinamool: তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তৃণমূল অফিস, প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, ভাঙা হল সিপিএমের শহিদ বেদি, মাইক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম নেতার
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট, ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত সহায়কেরও নাম সেখানে
Nandigram Congress: গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন,
গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, চার্জশিটে 'পলাতক' দাবি পুলিশের! বিচারকের প্রশ্ন, "১৯ বছর পর ঘুম ভাঙল?"
TMC-BJP News: পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget