এক্সপ্লোর

Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধনে আসবেন অমিত শাহ? সিঁদুর খেলায় থাকবেন স্মৃতি ইরানি?

Durga Puja 2023: তাই এবছরও বাঙালির আবেগ ছুঁয়ে যেতে দুর্গাপুজোয় সামিল হতে চলেছেন মোদি সরকারের এক ঝাঁক মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা।

শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Sqaure) দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সিঁদুর খেলায় সামিল হবেন স্মৃতি ইরানি (Smriti Irani)। ঝাড়গ্রামের একটি পুজো কমিটির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। এমনটাই খবর বঙ্গ বিজেপি (BJP) সূত্রে। একটা সময় বিজেপিই বলত বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। কটাক্ষ শান্তনু সেনের। 

দুর্গাপুজোর আর ২৪ দিন বাকি। বিগত কয়েক বছর ধরেই, বাংলার দুর্গাপুজো আর শুধুমাত্র সাধারণ মানুষের পুজো নেই। তাতে রং লেগেছে রাজনৈতিক লড়াইয়েরও। আর বছর ঘুরলেই যেখানে লোকসভা নির্বাচন, সেখানে এই ছবিতে কি আর ব্যতিক্রম কিছু হতে পারে??

তাই এবছরও বাঙালির আবেগ ছুঁয়ে যেতে দুর্গাপুজোয় সামিল হতে চলেছেন মোদি সরকারের এক ঝাঁক মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গ,  একাধিক পুজোর উদ্বোধন ও অন্যান্য অনুষ্ঠানে থাকবেন তাঁরা। তবে সবার মধ্যে এবছর নজরে থাকবে, কলকাতার অন্যতম সেরা পুজো - সন্তোষ মিত্র স্কোয়ার। 

সেখানে এবারের থিম - অযোধ্যার রাম মন্দির। উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিঁদুর খেলায় অংশ নেবেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এছাড়াও, বালুরঘাটের একটি পুজো উদ্বোধন করার জন্য, অমিত শাহর কাছে আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ঝাড়গ্রামের একটি পুজো কমিটির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কোনও সবুজ সঙ্কেত আসেনি।

বিগত কয়েক বছরে সল্টলেকের EZCC-তে আয়োজিত দুর্গাপুজোর, নেপথ্যে উদ্যোক্তা ছিলেন বঙ্গ বিজেপির নেতা নেত্রীরাই। এবার EZCC-র বদলে সেই পুজো হবে রাস্তার ঠিক উল্টো দিকে। যদিও সূত্রের দাবি, বিজেপির ব্যানারে না হলেও অরাজনৈতিক সাংস্কৃতিক মঞ্চ গড়ে, পুজো পরিচালনা করবেন বিজেপি কর্মীদের একাংশ।

একইসঙ্গে শারদ সম্মান দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। থাকছে লক্ষ টাকার পুরস্কার। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

আরও পড়ুন, হারিয়েছে জাঁকজমক-জৌলুস, বাহিন বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব পালন করে চলেছেন গ্রামের বাসিন্দারাই

যদিও, দুর্গাপুজোর ক্ষেত্রে এখনও তৃণমূল নেতাদেরই রমরমা। অরূপ বিশ্বাস থেকে সুজিত বসু, ফিরহাদ হাকিম থেকে দেবাশিস কুমার, আরও অসংখ্য তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রীদের পুজো থেকে শহর থেকে শহরতলি জুড়ে।

যদিও, উৎসবের সঙ্গে রাজনীতিকে মেশানো একেবারেই উচিত নয় বলেই মনে করে সিপিএম। কেন্দ্রীয় কমিটির সদস্যর সুজন চক্রবর্তী বলেন, 'উৎসবে সবাই আসুক, স্বাগত। কিন্তু এটাকে রাজনীতির মোড়কে নিয়ে যাওয়া উচিত নয়, এটা নতুন কালচার তৈরি হয়েছে।' 

একটা সময় দুর্গাপুজো মানে, শুধুই ছিল আনন্দ। এখন সেখানে জায়গা করে নিয়েছে রাজনীতিও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget