এক্সপ্লোর

Durga puja 2021: ছৌ মুখোশের আদলে দেবীর মুখ, পুরুলিয়ার ১২০০ বছরের এই পুজোর ইতিহাস রোমাঞ্চকর

পরবর্তী সময়ে পুরুলিয়ার প্রাচীন সংস্কৃতি ছৌ নাচের মুখোশ কে অনুসরণ করে দেবী দুর্গার মূর্তি পুজো শুরু হয়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার ঝালদা থানার দুর্গম পাহাড় জঙ্গল ঘেরা রাজাহেঁসলা গ্রামের রাজ পরিবারের পুজোতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি । এখানকার এই দুর্গা পুজো শুরু হয়েছিল প্রায় ১২০০ শত বছর আগে। মোগলদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বেশিরভাগ হিন্দু রাজা আত্মগোপন করেছিলেন। নিজের প্রাণ ও মহিলাদের সন্মান বাঁচাতেই আত্মগোপনের পথ নিয়েছিলেন ছোটো বড় অনেক রাজাই। পাড়ি দিয়েছিলেন পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের গভীর অরণ্যের আদিবাসী উপত্যকায়। 

জয়পুর এর যোধপুর থেকে এমনই এক হিন্দু রাজপুত রাজা দিগবিজয় প্রতাপ সিংহ দেও এসে ছিলেন পুরুলিয়ার ঝালদা থানার এই দুর্গম অঞ্চলে। চারিদিকে উঁচু নিচু পাহাড় ও গভীর জঙ্গলে ঘেরা হেঁসলা গ্রামে। তৎকালীন সময়ে এই দুর্গম অঞ্চলের আদিবাসীরা ঐ রাজার সঙ্গে সংঘাতে পরাজিত হয়ে রাজার বশ্যতা স্বীকার করে নেয়। মোট ২৪ টি মৌজার দখলদারী পান ঐ রাজা। পরে রাজা তৈরি করেন কাছারি,বাগানবাড়ি,নাটমহল, ঠাকুর দালান ও ১২ টি সুবৃহৎ পুকুর খনন করান। 

পাহাড় জঙ্গল কেটে  তৈরি করেন রাজপ্রাসাদ, ধীরে ধীরে এলাকায় রাজত্ব বিস্তার করে প্রায় ১২০০ বছর আগে রাজার তৈরি ঐ ঠাকুর দালানে শক্তির দেবী হিসেবে মা দুর্গার পুজো  শুরু করেন। প্রথমত শক্তি রুপে দেবীর খড়গ পুজো শুরু হয়। পরবর্তী সময়ে পুরুলিয়ার প্রাচীন সংস্কৃতি ছৌ নাচের মুখোশ কে অনুসরণ করে দেবী দুর্গার মূর্তি পুজো শুরু হয়। রাজবাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে পাহাড়ী ঝর্ণা হেঁসলা নদী থেকে ঘটা করে ঢাক বাদ্যের সঙ্গে বন্দুকের গুলি চালিয়ে রাজা ঐ নদীতে ডুব দিয়ে দেবী দুর্গার ঘট রাজবাড়িতে আনতেন।

বর্তমানেও সেই একই রকম প্রথা চালু আছে। তবে বন্দুকের গুলির আওয়াজ এর বদলে শব্দবাজী ফাটানো হয়। আগে ষষ্টি থেকে দশমী পর্যন্ত চলতো ছাগ ও মোষ বলি। এখন আর বলি হয় না। তবে দেবীদুর্গার পুজো  সেই প্রাচীন বৈষ্ণব ও বৈদিক রীতি মেনেই হয়। সেদিনের সেই রাজা কিংবা তাঁর রাজত্ব এখন আর কোনোটাই নেই। আছে শুধু রাজপ্রাসাদ, কাছারিবাড়ি,ঠাকুরদালান,নাটমহল এবং পুকুর গুলি। যদিও ঐ বড়িগুলি বর্তমানে জরাজীর্ণ। রাজবাড়ির বর্তমান বংশ প্রজন্ম এখন এখানে কেউ থাকেন না। শুধু একজন কেয়ারটেকার ঐ ভগ্নপ্রায় বাড়িগুলির দেখভাল করেন। একদা মাওবাদী উপদ্রুত ঝালদার প্রত্যন্ত দুর্গম এই রাজা হেঁসলা গ্রামে এখনও স্বমহিমায় দেবী দুর্গা পুজিত হন। বর্তমানে পুজোর সমস্ত কিছুর আয়োজন করেন গ্রামবাসীরাই।

 পুজোর সময় আবার নতুন করে সেজে উঠে এই রাজপ্রাসাদ ।ভগ্নপ্রায় ঐ বাড়িটি যেন ফিরে পায় পুরান সেই রাজ ঐতিহ্য। যদিও বর্তমান দিনে এলাকায় আরও অনেক দুর্গা পুজোই হয়। তবুও এলাকার মানুষ ভীড় জমায় এই রাজবাড়িতে । প্রাচীন দুর্গা পুজো হিসেবে ভক্তরা পুজো  দিতে আসেন এখানেই। এই রাজ বংশের বংশধরেরা দেশ বিদেশের যে প্রান্তেই থাক না কেন দুর্গা পুজোর  সময় সকলেই এখানে এসে উপস্থিত হন। মহা- সমারোহ ও ধুমধাম করে চলে পুজো পাট। এলাকার মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিলেমিশে আনন্দ উপভোগ করেন বর্তমান রাজবংশধরেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget