এক্সপ্লোর

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন, তিনদিন পর উদ্ধার যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর ওই যুবক গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: এক যুবকের ক্ষত-বিক্ষত পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নাকাশীপাড়া থানার দুর্গাপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম হাবিবুর শেখ। বয়স ২৫। মৃত যুবক নাকাশিপাড়ার দোগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার পাটপুকুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর ওই যুবক গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। কয়েকদিন খোঁজাখুঁজির পর ওই যুবকের সন্ধান না পাওয়ায় মঙ্গলবার যুবকের পরিবারের তরফে নাকাশীপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। 

মৃতের পরিবার জানিয়েছে, ৪ দিন আগে ওই যুবকের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল তাঁরা ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্ত শুরু করে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদিন দুপুরে পুলিশ দুর্গাপুর ফরেস্টের ভেতর থেকে ওই যুবকের ক্ষত-বিক্ষত পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় তিনজনকে আটক করে নাকাশিপাড়া থানার পুলিশ।

সম্প্রতি দাঁতনেও এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটনা ঘটেছে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ। মৃতের নাম শ্রীকান্ত পাত্র। পরিবারের দাবি, রাতে খাওয়াদাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান বছর ষাটের ওই বিজেপি কর্মী। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের দাবি, দেহে আঘাতের চিহ্ন মেলেনি। দলীয় কর্মীকে তৃণমূলই খুন করেছে বলে বিজেপির অভিযোগ। শাসক শিবিরের পাল্টা দাবি, যে কোনও মৃত্যুকে রাজনৈতিক রং দিতে চাইছে গেরুয়া শিবির।  

উল্লেখ্য, এই একই দিনে হাওড়ার শিবপুরে এক তরুণের রহস্যমৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। গলায় লোহার তার পেঁচানো থাকায় খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের চার বন্ধুকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, সন্ধে থেকেই খোঁজ মিলছিল না ১৮ বছরের মহম্মদ রইস আজামের। রাত ১২টা নাগাদ বাড়ির কাছেই শিবপুরের বিপ্রদাস চ্যাটার্জি লেন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ক্ষুর দিয়ে গলার নলি কাটার চেষ্টা হয় তরুণের, গলায় পেঁচানো ছিল লোহার তার। দেহের একাধিক জায়গায় মেলে আঘাতের চিহ্ন। মদের আসরে বচসার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget