এক্সপ্লোর

Durgapur Molestation Case: 'মুখ্যমন্ত্রী এই গণধর্ষণকাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন' ! আক্রমণ বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের

Durgapur Molestation Case BJP MP Attacks Mamata: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের, কী বললেন ?

কলকাতা: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের। এদিন তিনি বলেন,  এক দলিত বাচ্চার গণধর্ষণ হয়েছে। সে প্রাইভেট মেডিক্যাল কলেজের ছাত্রী। সে সন্ধ্যায় সাড়ে ৮ টা নাগাদ বাইরে বেরিয়েছিল। মনেহয়, ডিনারে যাবার পরিকল্পনা ছিল ওই ছাত্রীটির। এবং ৪ জন তাঁর সঙ্গে দুষ্কর্মে লিপ্ত হয়।  এতটাই ঘৃণার কাজ করেছে, যাতে যেকেউই শিউরে উঠবে।'

আরও পড়ুন, 'ধৃতর বাবা তৃণমূলের স্থানীয় নেতা' ! দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের TMC যোগ, বিস্ফোরক শুভেন্দু

'মুখ্যমন্ত্রী এই গণধর্ষণকাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন' ! 

বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ আরও বলেন,' রাজ্যের সুরক্ষার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি খোদ নিজেই রাজ্যের হোমমিনিস্টারও বটে। প্রত্যেক মহিলাই যেনও যে কোনও সময় বেরোতে পারে, সেই দায়িত্ব তাঁরই। ওনার থেকে এটাই আশা করা হয় যে, তিনি রাজ্যকে এতটাই সুরক্ষিত করে দেবেন, যে মহিলারা যে কোনও সময়েই বাইরে বের হতে পারবেন, নির্ভয় হয়ে। ..সেখানে এই গণধর্ষণ ঘটনায় সাফাই দেওয়ার চেষ্টা করছেন। ' 

'এটাই প্রথমবার নয়, এটা একটা পুরো প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে..'

তিনি আরও বলেন, 'এটাই প্রথমবার নয়। এটা একটা পুরো প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। আপনাদের মনে থাকবে, ২০১২ সালে পার্কস্ট্রিটে খুবই নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কী বলেছিলেন ? আরও একবার তিনি নির্যাতিতার ঘাড়ে দোষ চাপিয়ে বলেছিলেন,  সাজানো ঘটনা। এবার হাঁসখালিকাণ্ডের কথা বলি। নাবালিকার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন ? পুরো ঘটনাটাকেই ট্রিভিলাইজড করে কী বলেছিলেন, এটা একটা প্রেমের ঘটনা ! আরজিকরকাণ্ডে বলেছিলেন, ধর্ষণের ঘটনা তো হতেই থাকে। এখন ছেলে মেয়েরা হাতে হাত ধরে ঘোরাফেরা করে, আগে যদি এমন দেখতে পাওয়া যেত, তখন তাঁদের বকাঝকা করা হত।..'

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণকাণ্ডে পঞ্চম গ্রেফতারি

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণকাণ্ডে পঞ্চম গ্রেফতারি।গতকাল শেখ রেয়াজউদ্দিন, অপু বাউড়ি ও ফিরদৌস শেখ নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ শেখ নাসিরউদ্দিন ও সফিকুল শেখ নামে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত নাসিরউদ্দিনের বাড়ি IQ সিটি মেডিক্যাল কলেজের পাশেই বিজড়া গ্রামের তিনপাড়ায়। গতকাল যে ৩ জন গ্রেফতার হয়, তারাও বিজড়া গ্রামের ডাঙাপাড়ার বাসিন্দা। এর পাশাপাশি গণধর্ষণকাণ্ডে পুলিশের স্ক্যানারে নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget