এক্সপ্লোর

Durgapur Molestation Case: 'সব ব্যবস্থা করেছি..', দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রীর

Odisha CM Durgapur Molestation Case: নির্যাতিতার সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস ওড়িশার মুখ্যমন্ত্রীর।

হিন্দোল দে, অমিতাভ রথ, কলকাতা: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নির্যাতিতার সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস ওড়িশার মুখ্যমন্ত্রীর। ডাক্তারির ছাত্রী ছাড়াও মায়ের সঙ্গেও কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী। দোষীদের কঠোর শাস্তির জন্য যাবতীয় পদক্ষেপের আশ্বাস মোহনচরণ মাজির। দুর্গাপুরে আসা ওড়িশার মহিলা কমিশনের সঙ্গেও কথা মুখ্যমন্ত্রীর। 

আরও পড়ুন, '১ দিন ঘুরে, ফোটোশ্যুট করে পালিয়ে গিয়েছে' ! উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর ?

দুর্গাপুরের নির্যাতিতার মা-র সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্য়মন্ত্রী মোহনচরণ মাঝি। কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিলেন তিনি। নির্যাতিতার সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আর এই প্রেক্ষাপটেই বিজেপি প্রশ্ন তুলেছে, এরাজ্যের মুখ্যমন্ত্রী এখনও কেন নির্যাতিতা বা তার পরিবারের সঙ্গে কথা বললেন না? ওড়িশার মুখ্যমন্ত্রী  মোহনচরণ মাঝি বলেছেন,  'নিশ্চিতভাবে আমরা ওদের ছাড়ব না। দোষীদের সাজা দিতে ওড়িশা সরকার চাপ দেবে। 'দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ফোনে নির্যাতিতার মা বলেছেন, দোষী যেনও সাজা পায়। ওড়িশার মুখ্যমন্ত্রী  মোহনচরণ মাঝি বলেছেন, নিশ্চিতভাবে আমরা ওদের ছাড়ব না। এটা যে যে ফোরামে তোলা যাবে আমরা তুলব। দোষীদের কঠোর শাস্তি দিতে আমরা চাপ দেব। 

 নির্যাতিতার সঙ্গেও কথা বলে তাঁর শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন একটু ভাল লাগছে তো? ধীরে ধীরে শরীর সুস্থ হচ্ছে? ওখানে পুলিশ নিরাপত্তাবাহিনী গেছে। সব ব্যবস্থা করেছি।  একদম চিন্তা করবে না। ধৈর্য ধরো। বুঝলে। অসীম সাহসের সঙ্গে এগিয়ে এসে মোকাবিলা করো। তোমার সঙ্গে ওড়িশা সরকার আছে। তোমাকে সম্পূর্ণ সাহায্য করবে। আর দোষী নিশ্চিতভাবে শাস্তি পাবে। তার জন্য সম্পূর্ণভাবে সব ধরনের ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে করা হচ্ছে। 

 ওড়িশার মুখ্য়মন্ত্রী ফোনে কথা বলতে পারলে, যে রাজ্য়ে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, সেখানকার মুখ্য়মন্ত্রী কেন এখনও নির্যাতিতা কিংবা তাঁর বাবার সঙ্গে কথা বললেন না? প্রশ্ন তুলেছে বিজেপি। ওড়িশার মুখ্য়মন্ত্রীর অবস্থানে খুশি নির্যাতিতার বাবা!উল্টোদিকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট তিনি। ওড়িশার মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলেছেন? প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা জানিয়েছেন, সবসময়। সবসময়। সকলে। মুখ্যমন্ত্রী, SP DSP DIG সবাই। আমার খবর সবসময় নিচ্ছে। কেমন আছে, কী হয়েছে, না হয়েছে। ভালভাবে থাক। ভগবানকে ডাক যত তাড়াতাড়ি পার সেখানে কাজ শেষ করে ওড়িশা চলে আস। আমি তো বন্ধু হিসেবে বাংলায় এসেছিলাম। বন্ধুকে কী করল? পরিবার চাইছে দ্রুত সুবিচার।উল্টোদিকে গণধর্ষণকাণ্ড ঘিরে রাজনীতিও তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget