এক্সপ্লোর

Durgapur News: ভাসছে গাড়ি, শহরের রাস্তা যেন বিশাল এক নদী! ভয়াবহ দৃশ্য দুর্গাপুর শহরের এই ওয়ার্ডে!

Durgapur Water Logged: ৫৪ ফুট থেকে চারচাকা গাড়ি ভাসতে ভাসতে চলে আসে তপোবন এলাকায়। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: শহরের রাস্তা যেন নদীর রূপ নিয়েছে। ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাতভর বৃষ্টিতে ভয়ানক পরিস্থিতি দুর্গাপুর শহরের ১৯,২০, ২১ নম্বর ওয়ার্ড। জল জমেছে ১৩-১৪ নম্বর ওয়ার্ডেও। 

রাতভর বৃষ্টির জেরে সেপকো টাউনশিপের একাংশ, সরকারি মহাবিদ্যালয়েরপাশের বস্তি, এনআইটির সামনের রাস্তা যা কি না প্রায় ৫৪ ফুট, সারদাপল্লী, শ্রীনগরপল্লী, আনন্দপুরী, মেন গেটের একাংশ সহ বহু জায়গা কার্যত জলের তলায়। এনআইটির সামনের রাস্তায় বাইক ভেসে যেতে দেখা যায়। ৫৪ ফুট থেকে চারচাকা গাড়ি ভাসতে ভাসতে চলে আসে তপোবন এলাকায়।                                                                          

এই গাড়ি জলের মধ্যে দাঁড়িয়ে ধরে রাখতে দেখা যায় এক ব্যক্তিকেও। জানা গিয়েছে সরকারি মহাবিদ্যালয়ের, শ্রেণীকক্ষ ও শৌচাগার খুলে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। পাশের দুটি বস্তি থেকে জলমগ্ন মানুষজনকে কলেজে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেপকো টাউনশিপের জলমগ্ন বাসিন্দারা জানিয়েছেন, জল জমেছে তবে এই রকম জল আগে কোনদিন দেখেননি।

আরও পড়ুন, বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন, এলাকায় আতঙ্ক

এদিকে, বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তবে তার অভিমুখ তামিলনাড়ু ও পণ্ডিচেরি উপকূলের দিকে। বাংলায় সেভাবে প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আজ আংশিক মেঘলা আকাশ। কাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা আজও। বাতাসে এখনও জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ফলে গুমোট ঘর্মাক্ত অস্বস্তি আরও ৪৮ ঘণ্টা। রবিবার থেকে হওয়া বদল হবে। ক্রমশঃ শুষ্ক হবে আবহাওয়া। কালীপুজো এবং দীপাবলিতে এই মরসুমের প্রথম শুষ্ক হিমেল পরশ পাওয়া যাবে বলেও জানান হয়েছে। মূল শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, এমনটাই জানান হয়েছে হাওয়া অফিসের তরফে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget