এক্সপ্লোর

Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'

West Bengal School Service Commission: পশ্চিমবঙ্গে SSC-নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুষ্মন্ত নারিওয়ালা। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দুষ্মন্ত। সেই দায়িত্ব থেকে অব্যাহতির পর দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব পান। সেই সঙ্গে NSATI-এর ডিরেক্টর জেনারেল এবং SNTCSSC-র চেয়ারম্যানও। এবার পশ্চিমবঙ্গে SSC-র দায়িত্বও পেলেন। (West Bengal School Service Commission)

শনিবার রাতে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারিওয়ালার নিযুক্তির নথি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে UPSC মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে…সেই লক্ষ্যপূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছি। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা সুনিশ্চিতকরণে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ IAS আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালাকে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল’। (Dushyant Nariala SSC Chairman)

আরও পড়ুন: বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?

শুভেন্দু আরও লেখেন, ‘বাজেট বক্তৃতায় শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয় যখন, সেই সময়ই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে প্রতিশ্রুতিবদ্ধ। মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোনও স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে’।

আরও পড়ুন: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে, ১৯৯৩ ব্যাচের IAS অফিসার দুষ্মন্তকে মুখ্যসচিব করে আনে নির্বাচন কমিশন। রাজ্যে পালাবদলের পর রাজ্যের বিজেপি সরকারের মুখ্যসচিব নিযুক্ত হন তিনি। এবার পশ্চিমবঙ্গে আরও এক দায়িত্ব পেলেন। তাঁর আগমনে একাদশ- দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং গতি পায় কি না, তা দেখার। কারণ ক্ষমতায় এসে আগের সরকারের মনোনীত পদাধিকারীদের সরে দাঁড়াতে বলেছিল নতুন সরকার। সেই মতো SSC-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। তাতে আটকে যায় কাউন্সেলিংও। 

সম্প্রতি বাজেট অধিবেশনে নতুন সরকার জানিয়েছে, বিভিন্ন দফতরে ১ লক্ষের বেশি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অধ্যাপক নিয়োগের কথা জানানো হয়েছে। দুষ্মন্তের আগমনে শূন্যপদে নিয়োগে গতি আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget