এক্সপ্লোর

Duttabad News: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে চার্জশিট পেশ বিধাননগর পুলিশের, চার্জশিটে 'পলাতক' রাজগঞ্জের সদ্য প্রাক্তন BDO প্রশান্ত বর্মন

Gold Businessman Murder: বিধাননগর পুলিশের চার্জশিটে অভিযুক্ত হিসেবে ৫জনের নাম দেওয়া হয়েছে। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে চার্জশিট পেশ করেছে বিধাননগর পুলিশ। এই চার্জশিটে 'পলাতক' হিসেবে দেখানো হয়েছে প্রশান্ত বর্মনকে। বিধাননগর পুলিশের তরফে চার্জশিটে 'পলাতক' হিসেবে দেখানো হয়েছে রাজগঞ্জের সদ্য প্রাক্তন BDO প্রশান্ত বর্মনকে। অন্যদিকে জানা গিয়েছে, বিধাননগর পুলিশের চার্জশিটে অভিযুক্ত হিসেবে ৫জনের নাম দেওয়া হয়েছে। দত্তাবাদে খুন হয়েছিলেন স্বপন কামিল্যা নামের এক স্বর্ণ ব্যবসায়ী। সেই ঘটনায় নাম জড়িয়েছিল রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল বিধাননগর পুলিশের তরফে। তাঁকে আত্মসমর্পণ করতেও বলা হয়েছিল আদালতের তরফে। এখন চার্জশিটে দেখানো হয়েছে যে তিনি 'পলাতক'।  

কলকাতা হাইকোর্টে প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ হয়। এরপর বিধাননগর পুলিশের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২৩ জানুয়ারির মধ্যে আত্মসম্পর্ণ করতে বলা হয় প্রশান্ত বর্মনকে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি তিনি। এর পরবর্তীতে বিধাননগর পুলিশের তরফে বিধাননগর গোয়েন্দা বিভাগ, যারা স্বপন কামিল্যা খুনের ঘটনার তদন্ত করছে, তারা একটি চার্জশিট পেশ করেছে। সেখানে যে ৫ জনের নাম রয়েছে তারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। খুন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এই ৫ জনের বিরুদ্ধে। আর প্রশান্ত বর্মন যেহেতু এখনও গ্রেফতার হননি, তাই তাঁর নাম চার্জশিটে 'পলাতক' হিসেবে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা দত্তাবাদের দোকান ভাড়া নিয়ে সোনার দোকান চালাতেন। সেই স্বর্ণ ব্যবসায়ীকেই অপহরণ করে খুন করা হয় নিউটাউনে। গত ২৮ অক্টোবর, দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ২টি গাড়িতে করে আসেন কয়েকজন। একটি নীল বাতি লাগানো গাড়ি ছিল বলেও খবর পুলিশ সূত্রে। এরপর ৩০ অক্টোবর, নিউটাউন থেকে স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, নিউটাউনের একটি ফ্ল্যাটে বেধড়ক মারধর করা হয় স্বপন কামিল্যাকে। পুলিশের অনুমান, মারের চোটেই মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর। এরপর গাড়িতে করে দেহ ফেলে রেখে আসা হয়। পরে পুলিশ উদ্ধার করে স্বর্ণ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। 

স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মন-সহ বেশ কয়েকজন। তাঁর কয়েজন সহযোগীর নামও জড়িয়েছিল এই ঘটনায়। যবে থেকে এই বিডিও- র নাম জড়িয়েছে দত্তাবাদকাণ্ডে, ততবারই তিনি দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হচ্ছে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget