এক্সপ্লোর

Duttabad Businessman Murder: দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় গ্রেফতার রাজগঞ্জের বিডিও ঘনিষ্ঠ ২

Duttabad News: খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ধৃতদের, দাবি পুলিশের। গত ২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দত্তাবাদ : দত্তাবাদে ব্যবসায়ীকে অপরহরণ-খুনে গ্রেফতার ২ BDO ঘনিষ্ঠ। ধৃতদের মধ্যে রাজু ঢালি কলকাতায় BDO-র গাড়ির চালক, দাবি পুলিশ সূত্রে। আরেক ধৃত তুফান থাপা BDO-ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার, খবর পুলিশ সূত্রে। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ধৃতদের, দাবি পুলিশের। গত ২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। অপহরণ এবং খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মণের। 

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ যখন কলকাতায় আসতেন, তিনি যে গাড়ি চালাতেন, তার চালক ছিলেন রাজু ঢালি। তিনি নিউটাউনের বাসিন্দা। তাঁকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজু ঢালিকে উত্তর ২৪ পরগনার নিউটাউন থেকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট।  অন্যদিকে আরেক ধৃত তুফান থাপাকে গ্রেফতার করা হয়েছে উত্তরবঙ্গ থেকে। বিধাননগর কমিশনারেট তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এই তুফান থাপা রাজগঞ্জের বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার। এই তুফান ঘটনার সময় কলকাতায় ছিলেন, যার প্রমাণ পুলিশ পেয়েছে। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করায় সদুত্তর মেলেনি। অন্যদিকে, রাজু ঢালিকেও গ্রেফতারের পর টানা জিজ্ঞাসাবাদ করা হয়। গোটা ঘটনা তিনি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। 

জানা গিয়েছে, ঘটনার দিন সল্টলেকের এবি ব্লকে উপস্থিত ছিলেন রাজু ঢালি এবং তুফান থাপা। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এমনকি যখন গাড়িতে করে নিয়ে গিয়ে দেহ ফেলে দেওয়া হয়, সেই সময়েও ধৃত এই ২ ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। গত মঙ্গলবার ঘটেছিল এই সাংঘাতিক ঘটনা। তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র এবং খুনের এই মামলায় চার থেকে পাঁচজন অভিযুক্ত রয়েছে বলে জানিয়েছেন ২ অভিযোগকারী। এই দুই অভিযোগকারীর মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যিনি, ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে অপহৃত হয়েছিলেন, যিনি দত্তাবাদের ওই বাড়ির মালিক। আরেকজন অশোক কর, যিনি দাবি করেছিলেন যে, তিনি বিডিও- র বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করতেন। 

এই ২ অভিযোগকারীর অভিযোগ পাঁচজন ছিল। বেধড়ক মারধর করছিল তারা। উপস্থিত ছিলেন বিডিও-ও। বিকেল নাগাদ ছেড়ে দেওয়া হয় এই অশোক করকে। কয়েকদিন আগে এই অশোক কর দাবি করেছিলেন যে বিডিও-র বাড়ি থেকে তিনি সোনা চুরি করেছিলেন। সেই সোনা তিনি দেন দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। দত্তাবাদের ওই স্বর্ণ ব্যবসায়ী তা গলিয়ে ফেলেন। অশোক করের আরও অভিযোগ বিডিও এবং আরও বেশ কয়েকজন তাঁকে এবং স্বপন কামিল্যাকে সল্টলেকের এবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। দু'জনকেই  বেধড়ক মারধর করা হয়। বেল্ট, লাঠি দিয়ে পিঠে, মাথায়, হাতে-পায়ে বেপরোয়া ভাবে মারধর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিডিও, তাঁর গাড়ির চালক, ঘনিষ্ঠ ঠিকাদার, এমনই অভিযোগ করেন অশোক কর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

কলকাতায় ভূমিকম্পের আগেই সিকিমে পরপর ভূমিকম্প, কী চলছে মাটির নিচে?
কলকাতায় ভূমিকম্পের আগেই সিকিমে পরপর ভূমিকম্প, কী চলছে মাটির নিচে?
Earthquake in Kolkata: ভূমিকম্পের উৎসস্থল কলকাতার এত কাছে! ঠিক কোথায়, কত কিলোমিটার দূরে?
ভূমিকম্পের উৎসস্থল কলকাতার এত কাছে! ঠিক কোথায়, কত কিলোমিটার দূরে?
Suvendu Adhikari: CEO দফতরের সামনে শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে বিক্ষোভ! রিপোর্ট তলব করল আদালত
CEO দফতরের সামনে শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে বিক্ষোভ! রিপোর্ট তলব করল আদালত
Kolkata Earthquake : কলকাতায় বড় ভূমিকম্প, প্রায় মিনিটখানেক টানা কম্পন
কলকাতায় বড় ভূমিকম্প, প্রায় মিনিটখানেক টানা কম্পন

ভিডিও

Jukti Takko (পর্ব ২) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda LIVE
Jukti Takko (পর্ব ১) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda
আইডিয়াজ অফ ইন্ডিয়া ২০২৬ : মুম্বইয়ে শুরু হল আইডিয়াজ অব ইন্ডিয়া, স্বাগত ভাষণ চিফ এডিটর অতিদেব সরকারের
IND vs ZIM। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আজ ভারতীয় দলে বড় চমক? কারা পাচ্ছেন সুযোগ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ২৫.২.২৬) পর্ব ২:

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung Galaxy S26 Ultra-তে বাড়ল ডিসপ্লের সাইজ, নতুন কী ক্যামেরা, দাম কত করেছে কোম্পানি ?
Samsung Galaxy S26 Ultra-তে বাড়ল ডিসপ্লের সাইজ, নতুন কী ক্যামেরা, দাম কত করেছে কোম্পানি ?
Credit Card Rules : ক্রেডিট কার্ডের বিল না দিলে কি জেল হতে পারে ? জেনে নিন আইনি সত্য ও বাঁচার উপায়
ক্রেডিট কার্ডের বিল না দিলে কি জেল হতে পারে ? জেনে নিন আইনি সত্য ও বাঁচার উপায়
Railways Rules : UTS অ্যাপ কাজ করবে না, ১ মার্চ থেকে রেলের অনেক নিয়মে বদল, না জানলে ভুগতে হবে !
UTS অ্যাপ কাজ করবে না, ১ মার্চ থেকে রেলের অনেক নিয়মে বদল, না জানলে ভুগতে হবে !
Galaxy S26 Ultra-তে অনন্য ফিচার, এবার স্মার্টফোনেই 'প্রাইভেসি ডিসপ্লে', আপনার চ্যাট উঁকি দিয়ে দেখতে পারবে না কেউ !
Galaxy S26 Ultra-তে অনন্য ফিচার, এবার স্মার্টফোনেই 'প্রাইভেসি ডিসপ্লে', আপনার চ্যাট উঁকি দিয়ে দেখতে পারবে না কেউ !
Cheque Book Fraud :  সাবধান ! চেক বই হারালে নিমিষেই খালি হতে পারে অ্যাকাউন্ট, জানুন বাঁচার উপায়
সাবধান ! চেক বই হারালে নিমিষেই খালি হতে পারে অ্যাকাউন্ট, জানুন বাঁচার উপায়
Griha Aadhar Yojana : প্রতি মাসের ১০ তারিখে অ্যাকাউন্টে আসবে ১৫০০ টাকা, জেনে নিন কারা পাবেন এই সুবিধা ?
প্রতি মাসের ১০ তারিখে অ্যাকাউন্টে আসবে ১৫০০ টাকা, জেনে নিন কারা পাবেন এই সুবিধা ?
Gold and Silver Price Today: সামান্য কমল সোনা-রুপোর দাম, কতটা স্বস্তিতে আমজনতা?
সামান্য কমল সোনা-রুপোর দাম, কতটা স্বস্তিতে আমজনতা?
E20 Petrol: সরকারি নির্দেশিকা, এবার থেকে ই২০ পেট্রোল বিক্রি করতে বাধ্য পেট্রোল পাম্পগুলো!
সরকারি নির্দেশিকা, এবার থেকে ই২০ পেট্রোল বিক্রি করতে বাধ্য পেট্রোল পাম্পগুলো!
Embed widget