এক্সপ্লোর

Slap Case: চড়কাণ্ডে নতুন মোড়, আক্রান্ত বিজেপি নেতার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের

TMC-BJP Slap Case: পুলিশ সূত্রে খবর, দত্তপুকুর থানায় বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ করেছেন এক তৃণমূলকর্মী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে মন্ত্রীর সামনে বিজেপি (BJP) নেতাকে চড় মারার ঘটনায় এবার আক্রান্তের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের হল। পুলিশ সূত্রে খবর, দত্তপুকুর থানায় বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ করেছেন এক তৃণমূলকর্মী। যদিও অভিযোগকারীর দাবি, তিনি একজন সিপিএম সমর্থক।                                                              

প্রসঙ্গত, দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে, শনিবার দত্তপুকুরের বিজেপি নেতা সাগর বিশ্বাসের কপালে জুটেছিল সপাটে চড়। এবার তাঁর বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল থানায়। কিন্তু, যিনি অভিযোগ করলেন সেই গৌতম মুখোপাধ্যায়, নিজেকে নিছকই একজন গ্রামবাসী বলে দাবি করলেও, পুলিশের দাবি তিনি তৃণমূল করেন।                                                 

অভিযোগপত্রে গৌতম মুখোপাধ্য়ায় উল্লেখ করেছেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নীলগঞ্জ খিলকাপুর মণ্ডল বিজেপির সভাপতি সাগর বিশ্বাস। তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি দেয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি, অভিযোগকারী গৌতম মুখোপাধ্যায়কে তৃণমূলের পাটি অফিস থেকে বেরোতে দেখা গেলেও, তাঁর দাবি, তিনি একজন সিপিএম সমর্থক। যদিও উত্তর ২৪ পরগনার সিপিএম-এর সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ খান বলেন, 'আমাদের দলের কেউ নয়, গৌতম ধান্দাবাজ ছেলে। সিপিএমকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।'                                                                    

আরও পড়ুন, কোন জীবনটা গ্রহণ করবেন? বঙ্গবাসীকে বার্তা দিলেন মমতা

এদিকে, খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা ঘটার পর ২ দিন কেটে গেলেও, এখনও অধরা চড়কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধেই অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাস।                                                              

তিনি বলেন, "আক্রান্তর বিরুদ্ধেই চক্রান্ত করে মামলা। দ্বিতীয়বার মার খেতে হবে। এটাই শাসকদলের কর্মসূচি। তৃণমূল কর্মী অভিযোগ করেছে। বিজেপি করার জন্যই অপমানিত করা হয়েছে। আসামি ধরা পড়েনি। মিথ্যে যেন ফাঁসানো না হয়। আমাকে হয়ত জামিন অযোগ্য ধারা দেওয়া হতে পারে।" 

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget