এক্সপ্লোর

SSKM: নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ডিউটি, রোগীর পরিজনদের মারধর, গালিগালাজ! কর্তব্য়রত পুলিশ কনস্টেবলকে ক্লোজ

অভিযোগকারী রোগীর পরিজনদের দাবি, মঙ্গলবার রাতে, SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারের বাইরে, ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মী অসংলগ্ন আচরণ করছিলেন।  অভিযোগ, এরইমধ্য়ে আচমকা রোগীর পরিজনদের উদ্দেশে গালিগালাজ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নেশাগ্রস্ত অবস্থায় SSKM হাসপাতালে ডিউটি! রোগীর পরিজনদের মারধর, গালিগালাজ ও তাঁদের উদ্দেশে অভব্য় আচরণ করার অভিযোগ উঠল কর্তব্য়রত পুলিশ কনস্টেবলের (Constable) বিরুদ্ধে!  করা হল অভিযুক্ত পুলিশকর্মীকে। 

সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধে। অথচ সেই উর্দিধারীর বিরুদ্ধেই উঠল নেশাগ্রস্ত অবস্থায় রোগীর পরিজনদের মারধর ও তাঁদের সঙ্গে অভব্য় আচরণের অভিযোগ! SSKM হাসপাতালে কর্তব্য়রত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে উঠেছে এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে!

অভিযোগকারী রোগীর পরিজনদের দাবি, মঙ্গলবার রাতে, SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারের বাইরে, ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মী অসংলগ্ন আচরণ করছিলেন।  অভিযোগ, এরইমধ্য়ে আচমকা রোগীর পরিজনদের উদ্দেশে গালিগালাজ, নেশাগ্রস্ত অবস্থায় অভব্য় আচরণ, এমনকী মারধরও করেন উজ্জ্বল সিংহ নামে ওই পুলিশ কনস্টেবল। SSKM-এ কর্তব্য়রত পুলিশ কনস্টেবল ঊজ্জ্বল সিংহ মদ্যপ অবস্থায় এদিন বলেছিলেন, আমার কাছে যা টাকা আছে না। পয়সা আপনার কথা আছে? পয়সা কত আছে? পুলিশের চাকরি করি। আপনার বাড়ি আমি কিনে নিতে পারি এরকম ক্ষমতা আছে। ৮ কোটি আছে।       

পাল্টা ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীর পরিজনরা। বিক্ষুব্ধ রোগীর পরিজন বলেন, সেয়ানাগিরি? ওকে বাইরে বের করুন, নেশা করে সরকারি হাসপাতালে ডিউটি করছেন? 

হাওড়ার বাসিন্দা এক রোগীর পরিবার ভবানীপুর থানায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগকারিণী বলেছেন, 'বলছে কিনে নেব। মমতা এতকিছু করে সাজিয়েছে। এরা কারা? পুলিশ এসব বলছে?'
লালবাজারের তরফে জানানো হয়েছে, ঊজ্জ্বল সিংহ নামে ওই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। SSKM-এর ডিউটি থেকে সরিয়ে তাঁকে পাঠানো হয়েছে ডিভিশনে।

আরও এক কনস্টেবল গ্রেফতার: কিছুদিন আগে আরও এক গুণধর 'কোটিপতি' কনস্টেবলের খোঁজ মিলেছিল! আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পুলিশ সূত্রে খবর, রামপুরহাট থানার কনস্টেবলের নামে ৭৬ লক্ষ টাকার ১২টি ফিক্সড ডিপোজিট রয়েছে। আছে প্রায় ১০ লক্ষ টাকার জীবন বিমা! বীরভূমের ওই কোটিপতি কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। রাজ্য দুর্নীতি দমন শাখার দাবি,  বান্ধবীকে শুধু ১২ লক্ষ টাকার গাড়িই নয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকাও দিয়েছিলেন রামপুরহাটের ধৃত পুলিশ কনস্টেবল। এ দিন ধৃত কোটিপতি কনস্টেবলকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget