এক্সপ্লোর

DVC: অবশ্যই এটা ম্যান মেড, ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন : বিস্ফোরক BJP নেতা জগন্নাথ

Jaganath On Hemanta Soren On DVC : 'ম্যান মেড বন্যা', ডিভিসি-র জল ছাড়া ঘিরেই কেন্দ্রের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ শাসকদলের, তোপ দাগলেন এবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়

কলকাতা:  ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। আর ডিভিসি-র জল ছাড়া ঘিরেই কেন্দ্রের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন,  'ম্যান মেড বন্যা' ! যদিও তা মেনে নিয়েছেন বিজেপি নেতা শমীক থেকে  রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তফাৎ শুধু 'ম্যান মেড বন্যা'-এর ম্যানটিকে নিয়ে। মূলত 'ম্যান মেড বন্যা' এর জন্য শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে এবার বিজেপির শীর্ষ নের্তৃত্ব।

অবশ্যই এটা ম্যান মেড, ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন : BJP নেতা জগন্নাথ 

সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন,'বন্যার হলুদ সতর্কতা আজ সকালে তুলে নিয়েছে DVC। এবার DVC-কে দায়ী না করে নিম্ন অববাহিকায় জমা জল সরাতে কাজ করুক সরকার। অবশ্যই এটা ম্যান মেড, এক্ষেত্রে ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন। কেন উনি আপনার অনুমতি ছাড়া জল ছাড়ছেন?' প্রশ্ন করেছেন তিনি। 

পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে : মুখ্যমন্ত্রী

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। মুণ্ডেশ্বরী নদীর উপর ভাঙল ৪টি বাঁশের সেতু। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মমতার। পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে, জানালেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ।রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমাল ডিভিসি।  

আরও পড়ুন, বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

'ম্যান মেড' বন্যা ?

ডিভিসি-র বিরুদ্ধে 'ম্যান মেড' বন্যার অভিযোগ কুণাল ঘোষের। এই ইস্যুতে সোশাল মিডিয়ায় অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন,  'গ্রীষ্মে কৃষি সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখনই জল ছেড়ে বিপদ বাড়ায়। ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে',সোশাল মিডিয়ায় অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের।

DVC

জল ছাড়ার পরিমাণ কমাল DVC. আজ সকাল ৯টা থেকে পাঞ্চেত জলাধার থেকে ৪৩ হাজার কিউসেক ও মাইথন থেকে ৬ হাজার কিউসেক, সব মিলিয়ে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। অন্যদিকে, DVC জল ছাড়ার পরিমাণ কমানোয়, জল ছাড়ার পরিমাণ কমিয়েছে দুর্গাপুর ব্যারাজও। গতকাল রাতে ব্যারাজ থেকে সবথেকে বেশি ১ লক্ষ ৩১ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল। আজ সেটা কমিয়ে সকাল ৯টা থেকে ১ লক্ষ ১৫ হাজার ৮৭৯ কিউসেক জল ছাড়া হচ্ছে। তবে ঝাড়খণ্ডে ফের বেশি বৃষ্টি হলে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget