এক্সপ্লোর

West Bengal Weather: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, তার মধ্যেই আরও জল ছাড়ল DVC, বানভাসি হতে পারে একাধিক জেলা

DVC Water Discharge: মাইথন এবং পাঞ্চেত থেকে শুক্রবার ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশি।

কলকাতা: রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস। সেই আবহেই জল ছাড়ল DVC. এর ফলে নীচু এলাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে জল ছাড়ছে DVC. সকাল ১১টা থেকে ৬৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ।
মাইথন জলাধার থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ২৭ হাজার ৫০০ কিউসেক জল। (DVC Water Discharge)

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মাইথন এবং পাঞ্চেত থেকে শুক্রবার ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশি। এতেই দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ ওই জেলাগুলিতে এমনিতেই বর্ষণ চলছে। (West Bengal Weather)

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার দরুণই এমন অবস্থা। এতে দামোদরের জলস্তর উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। সে কথা মাথায় রেখেই DVC বেশি পরিমাণ জল ছাড়ছে বলে জানা যাচ্ছে। কিন্তু উৎসব শেষ হতে না হতেই এমন পরিস্থিতি দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে। জলবন্দি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

 সেচ বিভাগের এক আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হয়ে চলেছে। আশপাশের নদী থেকেও দামোদরে জল ঢুকছে। এমন পরিস্থিতিতে দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। DVC বেশি পরিমাণ জল ছাড়ায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়ায় এর প্রভাব পড়তে চলেছে। সেখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে।

আবহওয়া দফতর আগেই জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে DVC-র ছাড়া জল আরও বিপদ ডেকে আনতে পারে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল সকাল সাড়ে ৬টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার এবং গতকাল সাড়ে ৬টা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার। ওড়িশার গোপালপুর সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশ করেছে নিম্নচাপ। বর্তমানে ওড়িশার অভ্যন্তরে অবস্থান করছে সেটি। সময়ের সঙ্গে নিম্নচাপের শক্তি কমছে।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবন এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ। ঝোড়ো হাওয়া বইছে এলাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget