এক্সপ্লোর

Earthquake in Assam: ভূমিকম্পে মাটি কাঁপল, উত্তরবঙ্গের পাশাপাশি কম্পন কলকাতাতেও

Kolkata Earthquake: এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

কলকাতা: ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। কম্পন অনুভূত হল কলকাতাতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের ঢেকুয়াঝুলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদায় অনুভূত হল কম্পন। কম্পন অনুভূত হয়েছে নেপাল ও ভুটানেও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। (Earthquake in Kolkata)

কলকাতায় বিকেল ৪টে বেজে ৪১ মিনিটে কম্পন অনুভূত হয়। শিলিগুড়ি থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে ঘরের ছাদে সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে। গোটা উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে আজ। জানা গিয়েছে, রবিবার বিকেলে হঠাৎই প্রবল কম্পন অনুভূতি হয়। এত জোরে মাটি কেঁপে ওঠে যে, একতলায় থাকা লোকজন তা ভাল মতো টের পান। বহুতলের লোকজনের আরও ভাল মতো বুঝতে পারেন। (Kolkata Earthquake)

আজকের এই কম্পন ভয় ধরাচ্ছে উত্তরবঙ্গের মানুষজনকে। বিশ্বকর্মা পুজোর আগে মাটি কেঁপে ওঠায় অতীতের দুঃসহ স্মৃতি ফিরে আসে। কারণ ২০১১ সালে ১৮ সেপ্টেম্বর ভয়ঙ্কর ভূমিকম্প হয় সিকিমে, যার প্রভাবে ওলটপালট হয়ে যায় শিলিগুড়িও। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেবার। জনজীবন ধাক্কা খেয়েছিল। এদিনের কম্পন সেই স্মৃতিই ফিরিয়ে আনে। এদিন মাটি কেঁপে ওঠার পর তাই ঘরে ঘরে শাঁখ বাজানোও শুরু হয়ে যায়।

কোচবিহারের স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমি বসেছিলাম। একটা মোটর সাইকেল আসছিল। অন্য বাইকগুলোও কাঁপছিল। বাতিস্তম্ভগুলোও কাঁপতে শুরু করে। তিন-চার সেকেন্ড মোটামুটি। বাইরে ছিলাম বলে হয়ত ততটা বুঝতে পারিনি। ঘরে থাকলে আরও ভাল করে বুঝতে পারতাম।" ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, অসমে কম্পনের তীব্রতা ছিল ৫.৯। এর প্রভাব অনেকদূর পর্যন্ত ছড়িয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি, দক্ষিণবঙ্গেও প্রভাব অনুভব করেছেন স্থানীয়রা। কলকাতায় অনেকেই কম্পন টের পান। অরুণাচল প্রদেশেও কম্পন অনুভূত হয়। বেশ কয়েক সেকেন্ড ধরে মাটি কাঁপছে বলে অনুভূত হয়। এর পর কোনও রকম আফটারশক অনুভূত হয় কি না, সেদিকে তাকিয়ে সকলে।

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, অসমের ঢেকুয়াঝুলিতে আজ ভূমিকম্প হয়। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে গোটা উত্তরবঙ্গ-সহ সিকিম, নেপাল, ভুটানেও কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর না মিললেও, আতঙ্ক ছড়িয়েছে। কারণ চলতি বছরে বার বার করে কেঁপে উঠেছে মাটি। বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চলকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সেই আবহেই ফের ভূমিকম্প হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget