এক্সপ্লোর

Farmer Suicide : ঋণ করে আলু চাষ, বৃষ্টিতে পচনের আশঙ্কায় আত্মঘাতী কৃষক

East Burdwan News : চলতি সপ্তাহে বৃষ্টিতে আলু চাষের ক্ষতি হয়েছে বিস্তর। সিঙ্গুর থেকে বর্ধমান, সর্বত্রই ছবিটা একই। চাষিদের কথায়, বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ।

রানা দাস ও কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : পূর্বস্থলীতে আলু চাষির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য । মৃতের আত্মীয়দের দাবি বৃষ্টিতে আলু চাষে ক্ষতি হওয়ায় কী করে ঋণ মেটাবেন সেই দুশ্চিন্তায় আত্মঘাতী হয়েছেন ওই কৃষক (Faarmer Suicide)। একই আশঙ্কায় ভুগছেন বর্ধমান ও সিঙ্গুরের বহু আলু চাষি (Potato Farmer)। এর মধ্যেই আলুর বীজ নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। পাইকারি বাজারেও আলুর প্যাকেটের দাম ঊর্ধ্বমুখী। ফলে হেঁশেলেও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

ডিসেম্বরের হঠাৎ বৃষ্টিতে আলুচাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জেলার আলু চাষিদের মাথায় হাত। ঠিক এই রকম পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের (Purba Burdwan) পূর্বস্থলীর উত্তরপাড়ায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে রূপসনাতন ঘোষ নামে এক আলু চাষির। আত্মীয়দের দাবি, মহাজনের ঋণ শোধ করবেন কীভাবে সেই দুশ্চিন্তাতেই আত্মঘাতী হয়েছেন রূপসনাতন। ঘটনাটি নিয়ে পূর্বস্থলী থানার পুলিশ কিম্বা বিডিও কোনও মন্তব্য করতে চাননি।

চলতি সপ্তাহে বৃষ্টিতে আলু চাষের ক্ষতি হয়েছে বিস্তর। সিঙ্গুর থেকে বর্ধমান, সর্বত্রই ছবিটা একই। চাষিদের কথায়, বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। আলুর পুরো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি রতনপুরের এক ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকা লোন নিয়েছি। ফের চাষ করার ক্ষমতা আমার নেই। আলু পচে গেলে কী করব ? এখন সরকার না ক্ষতিপূরণ দিলে কী করে বাঁচব ?

শস্যগোলা বর্ধমানে আলুর বীজ কিনতে দীর্ঘসময় লাইন দিয়ে থাকা এই আলু চাষিদের অবস্থাও খুব একটা ভাল নয় ! বাজারে আলুর দামেও এই সমস্ত প্রতিকূলতার প্রভাব পড়ছে। সিঙ্গুরের রতনপুর বাজারে গিয়েই জানা গেল, বৃষ্টির আগে সেখানকার পাইকারি বাজারে ৫০ কিলোর জ্যোতি আলুর প্যাকেট ৭০০ টাকা এবং চন্দ্রমুখী আলুর প্যাকেটের দাম ছিল ৯০০ টাকা। বৃষ্টির পরে দুই ধরনের আলুর প্যাকেটেই ১৫০ টাকা করে দাম বেড়েছে। ফলে খুচরো বাজারেও প্রতি কিলো আলুর দর বেড়েছে ! কালোবাজারি রুখতে এদিন সিঙগুর এবং তারকেশ্বরের বিভিন্ন বীজ বিক্রয় কেন্দ্রে অভিযান চালায় হুগলি গ্রামীণ পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।                       

আরও পড়ুন- ঠায় হাসপাতালের বাইরে পড়ে রইলেন রোগিণী, এসএসকেএমে বেড না পেয়ে মৃত্যুর অভিযোগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget