এক্সপ্লোর

East Burdwan News: ফেরাতে পারলেন না অনুরোধ, হস্তশিল্প মেলায় গান গাইলেন জেলাশাসক

East Burdwan DM Sang: হস্তশিল্প মেলায় জেলাশাসকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, অবাক সকলে, গান শেষ হতেই করতালি ও শুভেচ্ছার বন্যা..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: হস্তশিল্প মেলায় গান গাইলেন জেলাশাসক (East Burdwan DM)। 'আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে',গানের কলি ধরে নিজের প্রতিভাকে প্রচার বিমুখ করে রাখতে চাইলেও মঞ্চে উপস্থিত মন্ত্রী ও সঞ্চালিকার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান চন্দ্র রায়।তাঁর সঙ্গে গলা মেলাতে এগিয়ে এলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। 

হস্তশিল্প মেলায় গান গাইলেন জেলাশাসক

 সরকারি মঞ্চে জেলাশাসককে এইভাবে গান করতে দেখে কিছুটা অবাকই হয়ে যান সরকারি অন্যান্য আধিকারিক,জনপ্রতিনিধি থেকে উদ্বোধনে আসা নাগরিকরা। তাই গান শেষ হতেই  জেলাশাসককে শুভেচ্ছায় ও করতালিতে ভরিয়ে দেন তাঁরা। মঙ্গলবার বর্ধমান শহরের উৎসব ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র,ছোট ও মাঝারী উদ্যোগ ও বস্ত্র দপ্তরের সহায়তায় ও পূর্ববর্ধমান জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 'জেলা হস্তশিল্প,তাঁত ও স্বরোজগার মেলা-২৪'-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,সহকারী সভাধিপতি গার্গী নাহা,বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান চন্দ্র রায় নিজেও।

'গান আমি ভালোবাসি'

প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার পর একে একে যখন বক্তারা বক্তব্য রাখছেন তখনই হঠাৎ করে জেলাশাসককে লক্ষ্য করে একটি গান করার আবদার করেন সঞ্চালিকা। সায় দেন মন্ত্রী স্বপন দেবনাথও। তারপরই কিছুটা প্রস্তুতির সময় নিয়ে গান শুরু করেন জেলাশাসক।তার সঙ্গে গলা মেলান চেয়ারম্যান। এ প্রসঙ্গে বিধানবাবু জানান,'গান আমি ভালোবাসি। তাই জেলার অসাধারণ শিল্পের স্রষ্টা প্রত্যেক হস্তশিল্পীদের উৎসর্গ করেই কবিগুরুর গানের মন ছুঁয়ে যাওয়া কয়েকটা কলি গেয়েছি।'

আরও পড়ুন, 'মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান', বিস্ফোরক শুভেন্দু

গত বছরের শেষে এমনই দৃশ্য দেখা গিয়েছিল বিষ্ণুপুর শহরে, তাক লাগিয়েছিলেন খাতড়ার মহকুমাশাসক

গত বছরের শেষে এমনই দৃশ্য দেখা গিয়েছিল বিষ্ণুপুর শহরে। মাইক হাতে একের পর এক গানে তাক লাগিয়ে দিয়েছিলেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্য়ায়।বিষ্ণুপুর শহরে তখন চলছিল বিষ্ণুপুর মেলা। আর সেখানেই বলিউডের দুটি সুপারহিট গান আর মহীনের ঘোড়াগুলির  'পৃথিবীটা নাকি ছোটো হতে হতে...'গান গাইতে শোনা যায় ওই মহকুমাশাসক-কে। একান্ত সাক্ষাৎকারে মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কলকাতা শহরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। আর পাঁচজন বাঙালির মতো আমিও ছোটোবেলায় গান শিখেছি। তবে ক্লাস টেনের পর আর ধারাবাহিকভাবে এগোনো হয়নি।'

 

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Amit Shah: ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

ভিডিও

Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE
Abhishek Banerjee-Sebaashray News | কেউ চিকিৎসা পাননি। কারও অভিযোগ ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো | ABP ANANDA LIVE
TMC News |
Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget