এক্সপ্লোর

Kalna Student Death: স্টেশনের দিকে কেন গিয়েছিলেন ছাত্রী? কালনার ঘটনায় ৩২ মিনিটেই লুকিয়ে রহস্য

East Burdwan: ডাক্তার হয়ে মানুষের শরীরে ছুরি-কাঁচি চালানোর যাঁর স্বপ্ন ছিল, শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁরই মৃতদেহ কাটাছেড়া করলেন চিকিৎসকরা।

রানা দাস ও কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: স্টেশনের দিকে কী করতে গেছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী? সেখানে কারও সঙ্গে দেখা হয়েছিল? কেউ কি ছাত্রীর উপর কোনও বিষয়ে চাপ সৃষ্টি করছিল? ৩২ মিনিটেই লুকিয়ে আছে সমস্ত রহস্য। কালনায় (Kalna Student Death) ছাত্রীর রহস্যমৃত্যুতে এমনটাই মনে করছেন তদন্তকারীরা।

কালনায় ছাত্রীর রহস্যমৃত্যু: ডাক্তার হয়ে মানুষের শরীরে ছুরি-কাঁচি চালানোর যাঁর স্বপ্ন ছিল, শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁরই মৃতদেহ কাটাছেড়া করলেন চিকিৎসকরা। শুক্রবার সন্ধে সাতটা দশ নাগাদ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় কালনার বাসিন্দা মেধাবী ছাত্রী অঙ্গনা হালদারের মৃতদেহ। পরিবার সূত্রে খবর, শুক্রবার ইংরেজি টিউশন নিতে গেছিল অঙ্গনা। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে কখনই কালনা স্টেশনের দিকে যাওয়ার কথা নয় তাঁর। প্রশ্ন উঠছে, তাহলে স্টেশনের দিকে কী করতে গেছিলেন অঙ্গনা? সেখানে কি কারও সঙ্গে দেখা হয়েছিল তাঁর? কেউ কি তাঁর জন্য অপেক্ষা করছিল সেখানে? কেউ কি এই ছাত্রীর ওপর কোনও বিষয়ে চাপ সৃষ্টি করছিল? তদন্তকারীরা মনে করছেন, এসব প্রশ্নের উত্তর পেতে গেলে ভেদ করতে হবে ৩২ মিনিটের রহস্য। ইতিমধ্যে সামনে এসেছে কালনা স্টেশনের এই সিসিটিভি ফুটেজ। শুক্রবার সন্ধে ৬.৩৮ মিনিটে স্টেশনের ওভার ব্রিজের কাছে ইতস্তত ঘুরতে দেখা যাচ্ছে তাঁকে। একটু পর দেখা গেল, সিড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে সে।

অঙ্গনার মৃত্যু হল কী করে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে হবে পুলিশকে। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনা ঘটে সন্ধে ৭টা ১০-এ। ঠিক তার ১৮ মিনিট আগে, ৬টা ৫২ মিনিটে শেষবার মা-কে ফোন করে অঙ্গনা। অর্থাৎ যা হওয়ার তা ঘটেছে সন্ধে ৬.৩৮ থেকে ৭.১০, এই ৩২ মিনিটের মাঝে। পরিবারের সদস্য থেকে এলাকাবাসী, এমনকী তাঁর শিক্ষক, সকলেরই দাবি আত্মঘাতী হওয়ার মতো মেয়ে নয় অঙ্গনা।  নিহত ছাত্রীর শিক্ষক শম্ভু কর্মকার বলেন, "ও কখনই আত্মহত্যা করার মতো নয়। পড়াশোনায় খুব ভালছিল। আমার কাছে য়খন এসেছিল তখন কোনও অস্বাভাবিকতা ছিল না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Firhad Comment Controversy: 'কেউ আঘাত পেলে দুঃখিত' রেখা পাত্র সম্পর্কিত বিতর্কিত মন্তব্যে সাফাই ফিরহাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget