এক্সপ্লোর

Firhad Comment Controversy: 'কেউ আঘাত পেলে দুঃখিত' রেখা পাত্র সম্পর্কিত বিতর্কিত মন্তব্যে সাফাই ফিরহাদের

West Bengal News: রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন ফিরহাদ হাকিম। 

কলকাতা: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Comment Controversy)। তাঁর ব্যাখ্যা, হেরে ভূত, হেরো মাল, বলতে চেয়েছেন বিজেপিকে। একইসঙ্গে নারীদের আমি মাতৃরূপে দেখেন বলেও মন্তব্য করেন। 

সাফাই দিলেন ফিরহাদ হাকিম: আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সেই আবহেই এবার সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বুধবার হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে যান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিতর্কিত ভাষায় আক্রমণ করেন তিনি। ফিরহাদ বলেন, "এখানে প্রার্থী দিয়ে দিলেন সন্দেশখালিতে। সে ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গিয়ে হেরো মাল কয়েকলক্ষ ভোটে হেরে গেল তারপরে কেস করল। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না।'' 

বিতর্কিত মন্তব্যের সাফাই: রেখা পাত্র সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর সাফাই দিয়ে ফিরহাদ হাকিম এদিন বলেন, "রেখা পাত্রকে ভদ্রমহিলা বলেই সম্বোধন করেছি। হেরে ভূত, হেরো মাল, বলতে চেয়েছি বিজেপিকে। নারীদের আমি মাতৃরূপে দেখি। কেউ আঘাত পেলে দুঃখিত। কোনও নারীকে অসম্মান করব, এটা স্বপ্নেও ভাবতে পারি না। আমাদের বাংলার কৃষ্টি-সংস্কৃতিতে নেই।'' 

এর আগে ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রেক্ষিতে রেখা পাত্র বলেন, "যে ভাষায় আক্রমণ করেছেন, সেটা খুবই নিন্দনীয়। একজন মহিলা, খেটে-খাওয়া পরিবার থেকে উঠে আসাকে প্রার্থী করেছিলেন নরেন্দ্র মোদি। যাদের সহ্য হয় না, তারা বারেবারে কুুরুচিকর ভাষায় আক্রমণ করে। ব্যক্তিগত আক্রমণ, কমিউনিটি নিয়েও আক্রমণ করেছেন। এই অপমান সন্দেশখালির প্রত্যেকটি মা-বোনের অপমান।''

এদিকে যে বিধাননগর দক্ষিণ থানা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছে, সেই থানাতেই ফিরহাদ হাকিমের এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় এক বিজেপি নেতা। কিন্তু পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে তাঁর দাবি। এরপর বিধাননগর কমিশনারের কাছে ই-মেলে অভিযোগ জানান তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     
আরও পড়ুন: Nadia Awas Scam: আবেদন করেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, কবে মিলবে বাড়ি? উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget