এক্সপ্লোর

East Burdwan News: জমিদাতার টাকা না মেটানোর জের, পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের

East Burdwan News: পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার পর সেটি বিক্রি করে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমিদাতার পরিবারকে টাকা মেটানোর নির্দেশ দিল জেলা আদালত।

সৌভিক মজুমদার, বর্ধমান: জাতীয় সড়ক সম্প্রসারণের (National highway expansion) জন্য জমি দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু, সরকারের তরফে তাঁকে কোনও টাকা দেওয়া হয়নি। এই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। শুক্রবার সেই মামলার শুনানি শেষে চাঞ্চল্যকর রায় দিল পূর্ব বর্ধমান জেলা আদালত (East Burdwan District court)। পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো (East Burdwan District magistate's Banglow) বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হল। জানানো হল, বাজেয়াপ্ত করা ওই বাংলো বিক্রি করে জমিদাতাকে অবিলম্বে টাকা মেটাতে হবে।

আরও পড়ুন: Loksabha Elections 2024: ভোটের আগেই গেরুয়া শিবিরে ভাঙন, হালিশহরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য জমি দেন সুশান্তকুমার গোস্বামী নামে এক ব্যক্তি। কিন্তু, তার জন্য কোনও টাকা তাঁকে দেওয়া হয়নি সরকারের তরফে। এর জেরে আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলার শুনানি করে ২০১০ সালে তৎকালীন বাজারদর অনুযায়ী সংশ্লিষ্ট জমিদাতাকে ২৬ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু, তারপরও টাকা পাননি ওই ব্যক্তি। বাধ্য হয়ে ফের টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে ২০১৫ সালে আদালতের দ্বারস্থ হন তিনি। সেই সময় ওই জমির বাজারমূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ৫৪ লক্ষ টাকা। 

২০২৩ সালে সুশান্তকুমার গোস্বামী নামে ওই ব্যক্তির পরিবারের তরফে আদালতে দাবি করা হয়, বর্তমানে ওই জমির বাজারদর প্রায় ২ কোটি টাকা। শুক্রবার সেই মামলার রায় দিতে গিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত। ওই বাংলো বিক্রি করে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমিদাতার পরিবারকে টাকা দেওয়া হবে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলা আদালতের বিচারক। 

প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ২০০৭ সালে জমি দিলেও এখনও পর্যন্ত তার জন্য একটা টাকাও পাননি সুশান্তকুমার গোস্বামী। এর জেরে বারবার এই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতও পূর্ব বর্ধমানের প্রশাসনকে আগেই তাঁর টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু, তারপরও টাকা পাননি ওই ব্যক্তি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Howrah Municipality: ভোটের বাংলার ইস্যু আরও এক ভোট, হাওড়ায় সরব বিরোধী দলগুলি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget