এক্সপ্লোর

Howrah Municipality: ভোটের বাংলার ইস্যু আরও এক ভোট, হাওড়ায় সরব বিরোধী দলগুলি

Loksabha Election 2024: ২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর কয়েক দফায় প্রশাসক বসায় রাজ্য সরকার।

সুনীত হালদার, হাওড়া: পুরসভায় (Howrah Municipality) নেই কোনও নির্বাচিত বোর্ড। গত সাড়ে পাঁচ বছর ধরে এমনই ছবি হাওড়ায়। যা নিয়ে এর আগে রাজ্যের শাসক দলের সঙ্গে টানাপোড়েন চলে বিরোধী দলগুলির। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। লোকসভা নির্বাচনের আগে এবার নির্বাচনী ইস্যু করেছে বিরোধীরা। 

হাওড়ায় সরব বিরোধী দলগুলি: ২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর কয়েক দফায় প্রশাসক বসায় রাজ্য সরকার। বর্তমানে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর নেতৃত্বে পুরসভার কাজকর্ম চলছে। তিনি গত দু বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলাচ্ছেন। এদিকে আগামী ২০ মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের ভোট। এই ভোটকে ঘিরে ইতিমধ্যেই শহরে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। দেওয়াল লিখন থেকে মিটিং, মিছিল, রোড শো এবং বাড়ি বাড়ি প্রচার কিছুই বাদ নেই। প্রচারে অন্যান্য ইস্যুগুলির সঙ্গে হাওড়া পুরসভায় গত সাড়ে পাঁচ বছর ভোট না হওয়াকে সমানভাবে গুরুত্ব দিয়ে প্রচার করছে দলগুলি।

হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বলেন, "হাওড়ার মধ্যেই রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন অথচ হাওড়ার উন্নয়নে কোন নজর নেই তৃণমূলের। এখানকার রাস্তাঘাট ভাঙাচোরা, পানীয় জলের সমস্যা, অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে, শহরের রাস্তায় আলো নেই। মানুষ পরিষেবা পাচ্ছে না। এসব থেকে মানুষের দৃষ্টি সরাতে তৃণমূল ব্যস্ত।"  সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "এই নিয়ে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল  মিথ্যা তথ্য দেয়। আসলে তৃণমূল কংগ্রেস আরএসএসের কর্মসূচিকে বাস্তবায়িত করার চেষ্টা করছে। তারা যেমন গোটা দেশে ভোট চান না ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস ও একইভাবে এখানে ভোট করছে না। এটা নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে।"

যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, "এই ভোট না হওয়ার জন্য সরাসরি দায়ী বর্তমান বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তিনি মেয়র থাকাকালীন রাজ্য সরকারকে বুঝিয়ে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে সংযুক্তিকরণ করেছিলেন। পরে বালি পুরসভা আলাদা হতে চায়। ২০১৯ সালের লোকসভা ভোট, ২০২০ -২১ সালে করোনা এবং ২০২২ সালে রাজ্যপাল বিলে সই না করায় আটকে যায় ভোট। তবে এই লোকসভা ভোটের পর যাতে হাওড়া পুরসভার ভোট হয় সেজন্য তিনি রাজ্য সরকারকে বলবেন।"  তিনি দাবি করেন শহরবাসী নিয়মিত পরিষেবা পাচ্ছে। সেখানে কোন ঘাটতি নেই। তা না হলে তারা পুরসভায় বিক্ষোভ দেখাতেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: TMC On Abhijit Ganguly: মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget