এক্সপ্লোর

Loksabha Elections 2024: ভোটের আগেই গেরুয়া শিবিরে ভাঙন, হালিশহরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

Loksabha Elections 2024: ভোটের আগেই ব্যারাকপুরে ভাঙন ধরল গেরুয়া শিবিরে। শুক্রবার হালিশহরে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিলেন ১০০ জন কর্মী। যদিও তাঁদের দলের কর্মী বলে স্বীকার করতে চায়নি বিজেপি নেতৃত্ব।

সমীরণ পাল, ব্যারাকপুর: আগামী ২০ মে ব্যারাকপুর লোকসভার নির্বাচন (Loksabha Elections 2024)। তার আগে শুক্রবার বিজেপিতে (BJP) ভাঙন ধরাল তৃণমূল (TMC)। ভোটের আগে বিজেপিকে ধাক্কা দিয়ে ব্যারাকপুর (Barrackpore) লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহরের মঙ্গলদীপ ভবনে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন। 

তৃণমূলের দাবি, বিজেপির বুথ সভাপতিরাও বিজেপির থেকে মোহভঙ্গ হয়ে তৃণমূলে সামিল হলেন। এই যোগদান সমাবেশে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। তৃণমূল নেতৃত্বের আরও দাবি, বিজেপির মিথ্যাচারের ফলেই আজ শতাধিক কর্মী বিজেপি ত্যাগ করলেন। 

অন্যদিকে ব্যারাকপুরের বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন, "আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। ওরা যাঁদের বিজেপির বুথ সভাপতি বলছে আমি কোনও মিটিং বা মিছিলে তাঁদের দেখিনি। ওনারা প্রত্যক্ষভাবে বিজেপি কোনওদিন করতেন কিনা সেটা আমরা জানি না। ওরা বারবার নিজেদের লোককে জয়েন করিয়ে বিজেপির লোক বলে প্রমাণ করার চেষ্টা করে। এবারও সেটাই করেছে।"

আরও পড়ুন: Suvendu Adhikari: 'মা-বেটায় কোথায় ছিলেন ?' নন্দীগ্রাম আন্দোলন-ইস্যুতে মমতাকে পাল্টা শুভেন্দুর

তবে যাইহোক না কেন, ভোটের ঠিক দুদিন আগে এই ভাবে ১০০ জন কর্মীর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান গেরুয়া শিবিরে প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ফের বিজেপির টিকিটে লড়াই করছেন বিদায়ী সাংসদ অর্জুন সিং। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি ছেড়ে ফের পুরনো দল তৃণমূলে ফিরেছিলেন তিনি। কিন্তু, এবার লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁর জায়গায় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে টিকিট দিলে ফের গেরুয়া শিবিরে যোগ করেন অর্জুন। হাতে হাতে পেয়ে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি টিকিটও। এখানে তাঁদের বিরুদ্ধে বাম ও কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন টলিউডের অভিনেতা দেবদূত ঘোষ। এখন দেখার আগামী ৪ জুন এদের মধ্যে শেষ হাসিটা কে হাসেন? কাকে হারিয়ে জয়ী হোন কে?

আরও পড়ুন: Lok Sabha Election: 'এলাকা ছেড়ে না গেলে...', বিজেপিকে হুমকি তৃণমূলের, ভাইরাল সেই ভিডিও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget