এক্সপ্লোর

East Burdwan News: হারিয়েছে হাঁটাচলার ক্ষমতা, গুজরাতে কাজে গিয়ে অত্যাচারের শিকার কালনার নাবালক

Kalna News Update: অভিযোগ, খাবার নষ্ট করায় দীর্ঘদিন ধরে তার উপর চলত অত্যাচার। মারধরের জেরে ঠিকমতো হাঁটার ক্ষমতাই হারিয়েছে সে।

রানা দাস, পূর্ব বর্ধমান: গুজরাতে কাজে গিয়ে মালিকের অত্যাচারের শিকার এক নাবালক। অভিযোগ, দিনের পর দিন মারধর করা হয় তাকে। বছর বারোর নাবালকের হাল এমন হয়েছে যে হাঁটাচলা করতেই পারছে না। গতকাল হাওড়া থেকে কালনায় বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা। আপাতত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালক। 

অত্যাচারের শিকার কালনার নাবালক: ভিন রাজ্যে সিটি গোল্ডের কাজে গিয়ে মালিকের হাতে অত্যাচারিত এক বালক। কালনা থানার অন্তর্গত উপলতি এলাকায় বাড়ি বছর বারোর ওই নাবালকের। বছর দুয়েক আগের পারিবারিক অর্থনৈতিক অনটনের কারণে গুজরাতের রাজকোটে, কালনার শিকারপুরের এক বাসিন্দা হাঁপান মল্লিকের সঙ্গে সিটি গোল্ডের কাজে যায়। অভিযুক্ত হাঁপান গুজরাতে তাঁর কাছে ছেলের মতন রাখবে ও কাজ শেখাব বলে নিয়ে যায়। কিন্তু অভিযোগ, গুজরাতে গিয়েই অত্যাচার শুরু করে দেয় ওই বালকের উপর। এমনকি বাড়িতে ঠিক মতন কথাও বলতে দিত না। অভিযোগ, খাবার নষ্ট করায় দীর্ঘদিন ধরে তার উপর চলত অত্যাচার। মারধরের জেরে ঠিকমতো হাঁটার ক্ষমতাই হারিয়েছে সে। অত্যাচার এমনই চরম পর্যায়ে পৌঁছেয় যে গলায় ঘা পর্যন্ত হয়ে গেছে তার। পরিস্থিতি বেগতিক বুঝে এক যুবকের মাধ্যমে তাকে হাওড়া পাঠিয়ে দেয় কারখানার মালিক।  

গতকাল এক যুবকের সাহায্যে হাওড়া পৌঁছয় সে আহত বালক, তকে হাওড়া থেকে নিজেদের বাড়ি নিয়ে আসে তার পরিবারের লোকেরা। শারীরিক অবস্থা খারাপ হয় তাঁকে ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। ইতিমধ্যে পুলিশ এবং মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করার চেষ্টা চলছে মালিকের সঙ্গে। অত্যাচারিত বালকের মা পূর্ণিমা দুর্লভ ও তার বাবা বিশ্বনাথ দুর্লভ তারা জানান, অর্থনৈতিক অনটনের কারণে ছেলেকে কাজে পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে এমন অত্যাচারিত হবে ভাবতে পারিনি। পুলিশকে বিষয়টা জানিয়েছি। অভিযুক্ত মালিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই নাবালকের মা বলেন, "ভাত দিয়েছে খেতে। সেটা নষ্ট করেছে বলে মেরেছে। প্রত্যেকদিনই ওই ভাতের কারণে মারে। বাচ্চাটা কোনওদিন জানাত না। তিন মাস পর পর ফোন করত। লোহার রড দিয়ে মেরেছে।''

এদিকে মহেশতলায় মোবাইল চুরির অপবাদে নাবালককে নির্মম নির্যাতনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। নাবালককে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। বেধড়ক মারধরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মহেশতলার কারখানায় কাজ করত ইসলামপুরের বাসিন্দা নাবালক। ঘটনার পর থেকে খোঁজ নেই নাবালকের, দাবি পরিবারের। এই ঘটনার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ-অবরোধ।

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget