এক্সপ্লোর

East Burdwan: কাটোয়া আমোদপুর লাইনে শিবলুন স্টেশনের কাছে রেল অবরোধ, দুর্ভোগ যাত্রীদের

East Burdwan News Update: কোথাও ভাড়া (Fare) কমানোর দাবি। তো কোথাও আবার দাবি পরিচ্ছন্নতার। বছরের শেষদিনে দুই জেলার দু’জায়গায় রেল অবরোধ করলেন যাত্রীরা।

সুজিত মণ্ডল ও রাণা দাস: পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়া আমোদপুর (Katwa-Amodpur) লাইনে শিবলুন স্টেশনের কাছে রেল অবরোধের জেরে দুর্ভোগ। আজ সকালে রেল অবরোধ (Rail Blockade) করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, ট্রেনের ভাড়া কমাতে হবে। ওই রুটে বাড়াতে হবে ট্রেনের সংখ্যা।  সকাল ৯টা থেকে ঘণ্টাখানেক চলে রেল অবরোধ। কাটোয়া থেকে জিআরপি (GRP) এবং আরপিএফ (RPF) কর্মীরা যান ঘটনাস্থলে। তাঁদের আশ্বাসে অবরোধ ওঠে।   

কোথাও ভাড়া (Fare)  কমানোর দাবি। তো কোথাও আবার দাবি পরিচ্ছন্নতার। বছরের শেষদিনে দুই জেলার দু’জায়গায় রেল অবরোধ করলেন যাত্রীরা। শুক্রবার সকালে কাটোয়া-আমোদপুর লাইনে শিবলুন (Shiblun) স্টেশনের কাছে ভাড়া কমানো ও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে রেল অবরোধ করেন গ্রামবাসীরা। নেতৃত্বে ছিলেন কেতুগ্রামের (Ketugram) ব্লক তৃণমূল সভাপতি বিকাশ মজুমদার। তিনি বলেন, গ্রামবাসীরা মিলে অবরোধ করেছে, রেল আশ্বাস দিয়েছে। প্রায় একঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি।

অন্যদিকে, নদিয়ার রানাঘাট স্টেশনে রানাঘাট-শিয়ালদা (Ranaghat-Sealdah) ডাউন ট্রেনে পরিচ্ছন্নতার দাবিতে রেল অবরোধ করেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, লালগোলা থেকে আসা ট্রেনটিই রানাঘাট-শিয়ালদা ডাউন লোকাল হিসেবে ছাড়ে। কিন্তু সেই ট্রেন (Train) এতটাই অপরিচ্ছন্ন যে প্রতিদিনের সফর দুর্বিসহ হয়ে উঠেছে। এক বিক্ষোভকারী বলেন, “এতটাই অপরিচ্ছন্ন, যাতায়াত সমস্যা। কাল প্রতীকী প্রতিবাদ করি। আশ্বাস দিয়েও কিছু করেনি রেল। অসুবিধায় পড়ছি রোজ। ’’ রেল অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে একাধিক আপ ও ডাউন ট্রেন। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এক যাত্রী বলেন, “অবরোধের জন্য সমস্যায়। বছরের শেষদিন অফিস যাওয়াটা খুব জরুরি, অনেকেই সমস্যায়।’’শেষমেশ রেল কর্তৃপক্ষের আশ্বাসে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে, পুরভোটের জল্পনার মধ্যে বীরভূমের হাটজনবাজারে রেলওভারব্রিজ তৈরির কাজ কতটা এগোল, খতিয়ে দেখলেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়। রেলের তরফে যাতে দ্রুত কাজ শেষ করা হয়, সেই আর্জি জানান তিনি। সাংসদের সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget