এক্সপ্লোর

Madan Mitra : নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে মদন মিত্র

Nandigram News : বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মদন মিত্র। যদিও বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি-সিপিএম।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন মদন মিত্র (Madan Mitra)। বিধায়কের সামনে ব্লক সভাপতির বিরুদ্ধে দলাদলির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় তৃণমূল (TMC) নেতা, কর্মীদের একাংশ। মদনের সভায় ছিলেন না ব্লক সভাপতি। অন্যত্র কর্মসূচি ছিল বলে দাবি করেছেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মদন।

মঞ্চে তখন বক্তব্য রাখছেন মদন মিত্র। তাঁর সামনেই দলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে শুভেন্দু-গড়ে আপাতত ঘাঁটি গেড়েছেন মদন মিত্র।  শুক্রবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁরই ব্লকে কর্মসূচি, অথচ মদনের সভায় গরহাজির ছিলেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরুণাভ ভুঁইয়া। মদনের সামনেই ব্লক সভাপতির বিরুদ্ধে দলাদলির অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। কোন্দলের কথা কার্যত স্বীকার ব্লক সভাপতির। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অরুণাভ ভুঁইয়া বলেছেন, 'মদনবাবু নন্দীগ্রামে আসবেন খবর ছিল না। আমাকে আমন্ত্রণ জানায়নি। যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় করছে। অনুগামী না সেজে থাকার জন্য বলব।'                     

বিক্ষোভের কথা অবশ্য অস্বীকার করেছেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেছেন, 'তৃণমূলের জনপ্রিয়তা এত বেশি। বাজারে যখন যে মালটা পাওয়া যায় না। খদ্দেররা এসে খোঁজ করে, এদের অভিযোগ ছিল কেন রোজ মিটিং হবে না। সবকটা পাগল ঠিক আছে রোজ মিটিংই করব।'

আরও পড়ুন- আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি ২ তৃণমূল নেতা ! অভিযোগ দেবের ভাইয়ের

নন্দীগ্রামে তৃণমূলের বিভেদ স্পষ্ট হতেই একসুরে আক্রমণ শানিয়েছে বাম-বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেছেন, 'মানুষের কাছে পরিষ্কার তৃণমূল করাপ্টেড। পঞ্চায়েত ভোটে প্রমাণ পাবে'। আক্রমণ শানিয়েছে সিপিএমও। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূলের এই দ্বন্দ্ব বিরোধী দলগুলিকে কতটা ডিভিডেন্ড দেয়, সেটাই দেখার।                                           

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget