এক্সপ্লোর

Nandigram : নন্দীগ্রামে হাই মাদ্রাসা নির্বাচনে ৩টি প্রার্থীপদ প্রত্যাহার করে নিল তৃণমূল, কোন্দল সামলাতে সিদ্ধান্ত ?

TMC : গত ২৮ অগাস্ট, গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নন্দীগ্রামের দাউদপুর। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল তৃণমূলেরই দুই পক্ষ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : দলীয় বিভাজন সামাল দিতে এবার নন্দীগ্রামে (Nandigram) মহম্মদপুরে হাইমাদ্রাসা নির্বাচনে ৩টি প্রার্থীপদ প্রত্যাহার করল তৃণমূল। কে কত তোলাবাজি করবে, তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ করেছে সিপিএম (CPM)। দলে কোনও কোন্দল নেই বলে পাল্টা দাবি তৃণমূলের (TMC)।

ধাক্কা খেয়ে পদক্ষেপ

দিন তিনেক আগেই নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। এবার সেই নন্দীগ্রামেই হাই মাদ্রাসার নির্বাচন ঘিরেও অস্বস্তিতে শাসক দল। নন্দীগ্রামে হাই মাদ্রাসা নির্বাচনে ৩টি প্রার্থীপদ প্রত্যাহার করে নিল তৃণমূল। কোন্দল সামাল দিতে শাসক শিবিরের এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।

সামনেই নন্দীগ্রামের মহম্মদপুর হাই মাদ্রাসার নির্বাচন। দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির আসন সংখ্যা ৬। প্রত্যেকটি আসনে লড়ার জন্য, একদিকে যেমন নন্দীগ্রামের ১নম্বর ব্লক তৃণমূলের তরফে মনোনয়ন জমা দেওয়া হয়। তেমনি নিজেদের বিক্ষুব্ধ তৃণমূল ঘোষণা করে, মনোনয়ন জমা দেয় অন্য গোষ্ঠী।

প্রার্থীপদ প্রত্যাহার

তৃণমূল সূত্রে খবর, এরপরই মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২ শিবিরের ৩ জন করে মোট ৬ জনের নাম চূড়ান্ত করে তৃণমূল। ব্লক কমিটির ৩ জনের প্রার্থীপদ প্রত্যাহার করা হয়।

গত ২৮ অগাস্ট, গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল তৃণমূলেরই দুই পক্ষ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই তার আগে পূর্বের ঘটনাক্রম থেকে শিক্ষা নিয়েই কি এই সিদ্ধান্ত? পূর্ব মেদিনীপুরের  সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেছেন, 'তোলাবজি করতে গোষ্ঠী কোন্দল'। পাল্টা নন্দীগ্রাম (১)-র তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেছেন, 'কটা সমস্যা হয়েছিল । নতুন করে প্যানেল জমা দিলাম। কোনও কোন্দল তৃণমূলে নেই।' পাশাপাশি নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শেখ আমারুল্লা বলেছেন, 'আমরাও প্রার্থী দিয়েছিলাম । এরপর বৈঠক সহমত হয়।'

মহম্মদপুর হাইমাদ্রাসার ভোটে বিজেপি (BJP) প্রার্থী না দিলেও, ৬টি আসনে সমঝোতা করে প্রার্থী দিয়েছে বাম (Left)-কংগ্রেস (Congress)। এখন সবার নজর ভোটের ফলের দিকে।   

আরও পড়ুন- রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget