এক্সপ্লোর

East Medinipur : ঘরের সামনেই যেন উঠে এসেছে পুকুর ! নিম্নচাপের বৃষ্টিতে লক্ষ্মীপুজোয় দুর্ভোগের চিন্তা পটাশপুরবাসীর

পটাশপুরে জল কিছুটা নামতে না নামতেই, নিম্নচাপের হানায় আবার দুর্ভোগ শুরু...

ঋত্বিক প্রধান, পটাশপুর(পূর্ব মেদিনীপুর) : দুই দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থার আরও অবনতি পটাশপুরে । কারও বাড়ির দেওয়ালে বড় বড় ফাটল, কারও আবার ভেঙে পড়েছে বাড়ি । এর মাঝেই কোজাগরি লক্ষ্মীপুজো । কিন্তু অনেকেরই ভেসে গেছে সিংহাসন, ভেঙে পড়েছে ঠাকুরবাড়ি। কোনও রকমে লক্ষ্মী ঠাকুরের ছবি টাঙিয়ে চলছে আরাধনার প্রস্তুতি। এদিকে জল বাড়ায় ফের চিন্তায় পটাশপুরবাসী । কেউ কেউ ত্রাণশিবির থেকে সদ্য ফিরেছিলেন। কিন্তু, ফের জল বাড়ায় চিন্তার ভাঁজ তাঁদের কপালে।

পটাশপুরে জল কিছুটা নামতে না নামতেই, নিম্নচাপের হানায় আবার দুর্ভোগ শুরু। ফের প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কালীপুজোর পর নিকাশি সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন। 

এ যেন ভেন্টিলেশন থেকে বেরোতে চাইছে রোগী, অথচ একটু সুস্থ হতে না হতেই, তাকে ফের চলে যেতে হচ্ছে সেই ভেন্টিলেশনে! দফায় দফায় বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পরিস্থিতি যেন এরকমই।

কয়েক দিন বৃষ্টি বন্ধ থাকায়, বন্যা কবলিত এলাকা থেকে জল নামতে শুরু করেছিল। কিন্তু পুজোর পরে নিম্নচাপের হানা গুলিয়ে দিয়েছে সব কিছু। দুদিনের ভারী বৃষ্টিতে ফের জল জমতে শুরু করেছে পটাশপুর দু'নম্বর ব্লকের মংলামাড়ো , পালপাড়া, বড়হাট, কাটরংকা সহ একাধিক এলাকায়। এমনটা চলতে থাকলে ফের প্লাবনের আশঙ্কা করেছেন স্থানীয়রা।

পটাশপুরের বাসিন্দা গুণধর দাস বলেন, আগে বন্যা গেল। তারপর গত পরশু থেকে আবার বৃষ্টি। আবার ঘর ভাসবে কিনা চিন্তায়। এর আগে ক্ষতি হয়ে গিয়েছে। আবার দুশ্চিন্তা হচ্ছে।

কেলেঘাই নদীর বাঁধ ভেঙে গত ১৬ সেপ্টেম্বর প্রথম জল ঢোকে পটাশপুরে। তারপর থেকে দফায় দফায় বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। এক মাসের ওপর হয়ে গেল এখনও জলবন্দি পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চাষের জমি। ঘরের সামনেই যেন উঠে এসেছে পুকুর। 

পটাশপুরের অপর এক বাসিন্দা নির্মলেন্দু গিরি বলেন, পরিস্থিতি ভয়াবহ। এত জল বাড়ছে পুনরায় বন্যা হলে প্রাণ দিতে হবে। জল পুরো কমেনি। নিম্নচাপের বৃষ্টিতে আবার জল বাড়ছে। ক্ষতিপূরণ না পেলে প্রাণ দিতে হবে।

পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বলেন, প্রবল বর্ষণ হচ্ছে, তাতে জল আরও বাড়ছে। সমস্যা বাড়ছে। নিশ্চিতভাবে পঞ্চায়েত ও সরকারি ব্যবস্থার মাধ্যমে ত্রাণ পৌঁছনো হবে, যেভাবে বিগত দিনে সাহায্য করা হয়েছে। এখানকার নিকাশির জল পশ্চিম মেদিনীপুর হয়ে বের হয়। জেলাশাসককে জানিয়েছিলাম। তাঁর মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। কালীপুজোর পর নিকাশি অবরোধমুক্ত করার কাজ শুরু হবে।

পটাশপুরে পুজোর আনন্দ বিসর্জন দিতে হয়েছে জলে। লক্ষ্মীপুজোও জলবন্দি হয়েই কাটবে। কালীপুজোতেও কি ছবিটা বদলাবে? সংশয়ে এলাকাবাসী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget