এক্সপ্লোর

Fraud Food Safety Officer: ফুড সেফটি অফিসার সেজে প্রতারণা, পুলিশের জালে দুই

East Midnapur: পুলিশ সূত্রে খবর, প্রতারণার কারবার শুরু করার আগে ধৃত প্রদীপ রুদ্র ও চিন্ময় সামন্ত মাসখানেক আগে মেচোগ্রামের একটি বাড়ি ভাড়া নেন।

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: খাদ্য দফতরের ফুড সেফটি অফিসার সেজে প্রতারণার অভিযোগে পুলিশের জালে ২ প্রতারক। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা। নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

ফুড লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রতারণার জাল পাতা হয়েছিল। প্রতারকদের টার্গেট ছিলেন লাইসেন্সহীন দোকানের মালিকরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, প্রতারণার কারবার শুরু করার আগে ধৃত প্রদীপ রুদ্র ও চিন্ময় সামন্ত মাসখানেক আগে মেচোগ্রামের একটি বাড়ি ভাড়া নেন।  

অভিযোগ, খাদ্য দফতরের ফুড সেফটি অফিসার বলে পরিচয় দিয়ে মেচোগ্রামের বিভিন্ন দোকানে ঘুরে ব্যবসায়ীদের ফুড লাইসেন্স পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা নেন দুই অভিযুক্ত। বেসরকারি সংস্থার মাধ্যমে খাদ্য সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়ার নামেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ।  প্রতারিত ব‍্যবসায়ী বাদল কর বলেন, " বলেছিল ফুড লাইসেন্স করে দেবে...টাকা দিয়েছি। আরেক ব্যবসায়ী, দীপককুমার দিন্দা বলেন, "খাদ্য সংরক্ষণের প্রশিক্ষণও দেবে বলেছিল...আমরা তাই টাকা দিয়েছিলাম।" 

পুলিশ সূত্রে খবর, রবিবার একইভাবে টাকা তুলতে এসেছিল দুই অভিযুক্ত। সন্দেহ হওয়ায় ব্যবসায়ীরা থানায় খবর দেন। পাঁশকুড়ার আইসি আশিস মজুমদার বলেন, "পুলিশ গিয়ে ২ জনকে গ্রেফতার করে...ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দেওয়ার রিসিটও মিলেছে।" প্রতারণা চক্রে আরও কেউ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

তবে নানা প্রতারণার জাল ছড়িয়ে রাজ্যজুড়েই। যেমন সম্প্রতি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন ভদ্রেশ্বর ইউকো ব্যাঙ্কের ম্যানেজার। ধৃতের নাম সৌমিত্র মির্দ্দা। অভিযোগ গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোজিট, বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্টের নাম করে তছরুপ করা হচ্ছিল ক্রমাগত। বিষয়টি নজরে আসতে নিজেদের মত করে তদন্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাসপেন্ড করা হয় ম্যানেজারকে। ভদ্রেশ্বর থানায় অভিযোগও দায়ের করা হয়।                                                                                             

ভদ্রেশ্বর থানার পুলিশ ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁর বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। আজ ধৃতকে চন্দননগর আদালতে পেশ করা হয়, আট দিনের পুলিশ কাস্টডি। সৌমিত্র মির্দ্দার সঙ্গে আর কে কে জরিত তার খোঁজ করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget