East Midnapore: দুষ্কৃতীদের পাকড়াও করতে দায়িত্ব বর্তাল গ্রামবাসীদের ওপর, মিলবে পুরস্কারও
East Midnapore News: ঘটনা, গত কয়েকদিন আগে খাড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাড় এলাকার ৩ টি সাবমারসিবল পাম্প রাতের অন্ধকারে ভাঙচুর করে দুষ্কৃতীরা।

মঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: থানায় অভিযোগ না জানিয়ে গ্রামবাসীদের হাতে দুষ্কৃতীদের ধরার দায়িত্ব দিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য। দুষ্কৃতী ধরে দিলে পুরস্কৃত করা হবে। পটাশপুল ২ ব্লকের দক্ষিণ খাড় এলাকা জুড়ে চলল মাইকিং প্রচার। ঘটনা, গত কয়েকদিন আগে খাড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাড় এলাকার ৩ টি সাবমারসিবল পাম্প রাতের অন্ধকারে ভাঙচুর করে দুষ্কৃতীরা।
ভাঙচুরের পাশাপাশি কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। যদিও পরে তিনটি সাবমারসিবল পাম্প গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সারানো হয়। সারানোর পরেও ফের আবার পাইপলাইন ভেঙ্গে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাই দুষ্কৃতীদের ধরার জন্য এলাকা জুড়ে মাইকিং প্রচার।
সিসিটিভি ক্যামেরা ভেঙে গয়নার দোকানে চুরি
কিছুদিন আগে একাধিক সিসিটিভি ক্যামেরা ভেঙে গয়নার দোকানের শাটার কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সিঙ্গুরের মির্জাপুর -বাঁকিপুর এলাকায়। যদিও একটি সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছিল। দোকান মালিকের দাবি, মধ্যরাত প্রায় দেড় ঘন্টা ধরে ৪ থেকে ৫জনের দুষ্কৃতী অপরাশেন চালায় দোকানে। অন্যদিকে গত কয়েকদিন ধরে এলাকায় একের পর এক চুরি ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
দোকান মালিকের দেওয়া সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যাচ্ছে চার পাঁচ জনের দুষ্কৃতি ভারী কিছু জিনিস দিয়ে রাস্তার ধারে একটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করছে। প্রায় দেড় ঘন্টার অপারেশনে দোকানের শাটার কেটে কাঁচ ভেঙে শোকেস থেকে বিভিন্ন গহনা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির সঙ্গেই দোকান সিঙ্গুরের মির্জাপুর গ্রামের বাসিন্দা চরণ হালদারের। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে এই ঘটনায় হতবাক ব্যবসায়ী।
অন্যদিকে এলাকায় গত কয়েক দিন ধরে একাধিক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। মির্জাপুর বাকিপুর গ্রামের স্থানীয় এক ব্যবসায়ী গোঁরাচাদ হালদারের দাবি, 'এই এলাকায় গত কয়েকদিন ধরে প্রত্যক দিন চুরি হচ্ছে। তাই আমরা আতঙ্কে আছি। আমরা চাইছি পুলিশ যাতে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেয়। তাছাড়া এলাকায় অনেকদিন ধরে অনেক অচেনা মানুষ ভাড়াটিয়া হিসাবে আসছে। কিন্তু তাদের কি পরিচয় আমরা কেউ জানি না। তাই এসব ভাড়াটিয়ার ও আইডেন্টিটিফাই হওয়া উচিত। ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ।'
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















