এক্সপ্লোর

East Midnapore: কাঁথি পুরসভার অচলাবস্থা কাটাতে প্রশাসক নিয়োগ কাঁথি পুরনিগম দফতরে

East Midnapore News: তৃণমূল ছেড়ে একজন বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা হয় ১৭, বিজেপির আসন সংখ্যা হয় ৪।  বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে পুরপিতা ও তৃণমূল কাউন্সিলররা পুরসভায় আসা বন্ধ করে দেয়।

ঋত্বিক প্রধান, কাঁথি: পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার অচলাবস্থা কাটাতে সেখানে প্রশাসক নিয়োগ করল পুরনিগম দফতর। কাঁথির মহকুমা শাসক অশোকপ্রতীক হুমাল আজ সকাল ১১টা নাগাদ প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। কাঁথি পুরসভায় মোট আসন ২১টি। প্রথমে এরমধ্যে ১৮টি আসন ছিল তৃণমূলের দখলে। বিজেপি জিতেছিল ৩টি আসনে। এরপরে তৃণমূল ছেড়ে একজন বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা হয় ১৭, বিজেপির আসন সংখ্যা হয় ৪।  বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে পুরপিতা ও তৃণমূল কাউন্সিলররা পুরসভায় আসা বন্ধ করে দেয়। পুরসভার অচলাবস্থা কাটাতে বিজেপি সাংসদ সৌমেন্দ্যু অধিকারীর নেতৃত্বে বিজেপি কাউন্সিলররা পুরসভায় যায়। পুরসভায় অচলাবস্থার কথা জানিয়ে রাজ্য সরকার ও পুরনিগম দফতরে চিঠি দেয়। ১৮ তারিখ প্রশাসক নিয়োগ করার কথা জানায় পুরনিগম দফতর। তারপরে আজ কাঁথি পুরসভার দায়িত্ব নিলেন মহকুমা শাসক।

এরইমধ্য়ে গত ১১ মে, শুভেন্দু অধিকারীর ভাই,কাঁথির বিজেপি সাংসদ, সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে, পুরসভায় যান বিজেপি কাউন্সিলররা। পুরসভা যাতে সচল রাখা যায়, তা নিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরে চিঠি দেন কাঁথি পুরসভার বিজেপি কাউন্সিলররা। গত ১৮ মে, কাঁথি পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়া হয়। এরইমাঝে, পদত্য়াগ করেন, ১২ জন তৃণমূল কাউন্সিলর। এরপরই, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার, কাঁথির মহকুমাশাসক অশোকপ্রতীক ধুমালকে পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হল। 

কাঁথি পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্য়ান সুপ্রকাশ গিরি বলছেন, 'আমাকে নগরোন্নয়ন দফতর চিঠি দিয়েছিল।ভোটের পর বেশ কিছুদিন পুরসভায় যাইনি। কিন্তু পুরসভার পরিষেবা বাদ যায়নি। এটা মুখ্য়মন্ত্রীর শহর। এখানে রাজ্য়ের সহযোগিতা ছাড়া পুরসভা প্রশাসন চালানো অসম্ভব। মুখ্য়মন্ত্রী চাননি এই পুরসভা আমি পরিচালনা করি।'

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত ইস্তফা দিয়ে দিয়েছেন মোট ৭ টি পুরসভার মোট ১১৫ জন কাউন্সিলর। যার মধ্যে নবতম সংযোজন হল ডায়মন্ড হারবার পুরসভা। ১৬ জনের মধ্যে ৮ জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলতায় ভোটে তৃণমূলের নতুন করে বিপর্যয়ের পরদিন আরও একবার প্রকাশ্যে চলে এল ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। এদিকে উত্তর চব্বিশ পরগনায় স্রোতের মতো ইস্তফা দিচ্ছেন একের পর এক পুরসভার কাউন্সিলররা।  জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা!
আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget