এক্সপ্লোর

East Midnapore News: পাঁশকুড়ায় হাসপাতালেই 'ধর্ষণ', চলতি সপ্তাহেই যাচ্ছে জাতীয় মহিলা কমিশন

Panskura Molestation Case: পাঁশকুড়া কাণ্ডে নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের, ঘটনাস্থলে যাচ্ছে এবার জাতীয় মহিলা কমিশন।

পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় হাসপাতালেই 'ধর্ষণ', যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। মামলা দায়ের করে চলতি সপ্তাহেই পাঁশকুড়া যাচ্ছে NCW.

আরও পড়ুন, একসময় গ্রেফতার হয়েছিলেন যাদবপুরের এই প্রাক্তনী, এবার স্পেনে ফেরার আগে অনামিকার রহস্যমৃত্যু নিয়ে কী বললেন হিন্দোল মজুমদার ?

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, ধর্ষণের অভিযোগে ধৃত ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় SUCI. আর জি কর-কাণ্ডের ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।ফের সরকারি হাসপাতালের ভিতরে ধর্ষণের অভিযোগ!ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের কর্মীদের নিরাপত্তা!

রাতে ডিউটির সময়, ওষুধ দেওয়ার নাম করে, হাসপাতালের ফাঁকা ঘরে ডেকে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে হাসপাতালের ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। এই অভিযোগ সামনে আসার পরই, মঙ্গলবার হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল অস্থায়ী কর্মী বলেন, জাহির এখানে হাসপাতালে ডিউটি করা অবস্থায়, স্টাফদের উপর অত্যাচার করত দিনের পর দিন। এমনকী মেয়েদেরকে নিয়ে রুমের মধ্যে জোরপূর্বক ভাবে যাকে বলে একপ্রকার ধর্ষণ করত। পরে হাসপাতালের গেটেও বিক্ষোভ দেখান তাঁরা।

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী  কিশোর মাদুলি বলেন, ওঁকে সবাই ভয় করত, ভয় করত যে আমাকে চাকরি থেকে বের করে দেবে, মারবে, আমার টাকা কেটে নেবে। আমাকে অ্যাবসেন্ট করে দেবে।কারও হাত আছে, না হলে এতো বড় কাজে হাত দেবে না। কোনও রাজনীতির নাম নেব না আমরা। ' চার জনের জায়গায়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একজন সহকারী সুপার রয়েছেন।ফলে, নজরদারি নিয়েই প্রশ্ন উঠছে। ধৃত জাহির আব্বাস খান ফেসিলিটি ম্যানেজার হিসেবে কাজের পাশাপাশি, হাসপাতালের আধিকারিকদের যাতায়াতের গাড়ি সরবরাহ করতেন। এমনকী তাঁর একাধিক অ্যাম্বুল্যান্সও চলে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ভয়াবহ অভিযোগ সামনে আসার পর, সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় সেই প্রসঙ্গও টেনে আনেন অস্থায়ী কর্মীরা। 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget