এক্সপ্লোর

East Midnapore: পাখির চোখ লোকসভা ভোট, শুভেন্দুর নামে পোস্টার কাঁথিতে

Suvendu Adhikari: লোকসভা ভোটের এখনও ঢের দেরি। আর এখনই কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখলেন বিজেপি কর্মীরা।

ঋত্বিক প্রধান, কাঁথি: কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে দেওয়াল লিখন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। ২০২৪ সালের লোকসভা ভোটে (Loksabha Poll 2024) বিরোধী দলনেতাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখলেন বিজেপি (BJP) কর্মীরা। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে, জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন: লোকসভা ভোটের এখনও ঢের দেরি। আর এখনই কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখলেন বিজেপি কর্মীরা।আগামী লোকসভা ভোটে বিরোধী দলনেতাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লেখা হয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসুদেববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বড়বড়িয়া গ্রামে। দেওয়াল লিখেছেন স্থানীয় বিজেপি কর্মীরা । শুভেন্দু অধিকারীকে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দেখতে চান, দাবি তাঁদের। বিজেপি কর্মী শুভাশিস পণ্ডিত বলেন, “কাঁথি লোকসভা কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে আমরা দেখতে চাই। ওনাকে দেখে আমরা রাজনীতিতে এসেছি। আমরা শুনেছি রাস্তা ঘাটে বাজারে ঘাটে সব জায়গায় ওনার নাম হচ্ছে। শুভেন্দুবাবুকে আমরা দেখতে চাই প্রার্থী হিসেবে। ওনাকে দেখে মানুষ এগিয়ে এসেছেন।’’

এবিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম মিশ্রর কথায়, “বিষয়টা আমাদের জানা নেই। নিশ্চয়ই আমরা সাংগঠনিকভাবে খোঁজ খবর নিয়ে দেখব। পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় আমাদের সফলতা এসেছে। তারপরে উৎসাহে হয়তো কার্যকর্তারা কিছু করে ফেলতে পারেন। দলের যেমন নির্দেশ আসবে তেমনভাবে সব হবে। এটা খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই। কার্যকর্তারা হয়তো উৎসাহে দেওয়াল লিখেছেন।’’

লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রার্থী হওয়ার জন্য় শুভেনদু অধিকারীকে রবিবার চ্য়ালেঞ্জ ছুঁড়েছিলেন কুণাল ঘোষ। ২৪ ঘণ্টার মধ্যেই বিরোধী দলনেতার নামে বিজেপি কর্মীদের দেওয়াল লিখন।পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ঘিরে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে তরজা। হাইকোর্টের নির্দেশে আপাতত প্রশ্নচিহ্নে পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্য়ত। এই আবহেই কুণাল ঘোষের চ্য়ালেঞ্জ ও বিজেপি কর্মীদের শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনে নতুন তরজা শুরু হল রাজ্য় রাজনীতিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 


আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget