এক্সপ্লোর

BJP Leader Murder Case: বিজেপি নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের (Murder Case) অভিযোগ। বাড়ির কিছুটা দূরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার (BJP Leader Murder)। ভোটের সময় থেকেই তৃণমূলের (TMC) নিশানায় ছিলেন দলীয় নেতা, দাবি বিজেপির।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর:  ভগবানপুরে (Bhagabanpur) রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপি (BJP) নেতাকে পিটিয়ে ও কুপিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মৃতের নাম চন্দন মাইতি। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে, বছর আটত্রিশের ওই বিজেপি (BJP Leader) নেতাকে ফোন করে ডাকা হয়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এর ঘণ্টাদুয়েক পর, বাড়ি থেকে বেশি কিছুটা দূরে রাস্তার ওপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিজেপি নেতাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত (Murder Case) বলে ঘোষণা করা হয়। বিজেপির অভিযোগ, ভোটের সময় থেকেই তৃণমূলের (TMC) নিশানায় ছিলেন দলীয় নেতা। তাঁর খুনের পিছনে শাসকদলের হাত রয়েছে বলে অভিযোগ। থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

অন্যদিকে দিনহাটায় (Dinhata) আক্রান্ত তৃণমূলের হয়েছেন পঞ্চায়েত উপপ্রধান। গতকাল রাতে বাইকে চেপে এসে হামলা, মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে হামলার হামলার অভিযোগ তৃণমূলের। এরপরই একটি বাইকে আগুন ধরিয়ে দেন তৃণমূল কর্মীরা। প্রতিক্রিয়া মেলেনি বিজেপি নেতৃত্বের। 

উল্লেখ্য, মহম্মদ বাজার থানার খয়রাকুড়িতে তিলপাড়া জলাধারে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ও মৃত অজগর সাপ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এই একই দিনে। ঘটনাস্থলে পৌঁছেছে মহম্মদ বাজার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

শনিবার রাত্রে মৃতদেহটি (Deadbody) দেখতে পান স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় পুলিশে। রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। সেটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপ। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget