এক্সপ্লোর

East Midnapur News: হলদিয়ার এক্সাইড কারখানার টাটা স্টিল, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে শ্রমিক বিক্ষোভ

বিক্ষোভকারীদের দাবি, গতকাল আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি মালিকপক্ষের কাছে যে চার্টার অফ ডিমান্ড অথবা দাবি সনদ পেশ করেছেন তা শ্রমিক স্বার্থবিরোধী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে দুই আইএনটিটিইউসি নেতা গ্রেফতার হওয়ার পর, এবার টাটা স্টিলে (Tata Steal) শ্রমিক বিক্ষোভ (Worker Protest)। আজ সকালে হুগলি মেটকোক ডিভিশনের ঠিকা শ্রমিকরা বেতন বৃদ্ধি-সহ অন্যান্যা দাবিতে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের দাবি, গতকাল আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি মালিকপক্ষের কাছে যে চার্টার অফ ডিমান্ড অথবা দাবি সনদ পেশ করেছেন তা শ্রমিক স্বার্থবিরোধী। অবিলম্বে তা প্রত্যাহার করে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন দাবি সনদ তৈরি করতে হবে। এই দাবিতে এদিন কারখানার গেটে একঘণ্টা বিক্ষোভ দেখান শ্রমিকরা। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ অথবা আইএনটিটিইউসি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

হলদিয়ায় (Haldia) এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ (Labour Protest) ঘিরে উত্তেজনা। ইন্ধনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের ২ শীর্ষ নেতাকে। ২ নেতা-সহ চারজন অন্তর্বর্তী জামিন পেয়েছেন ইতিমধ্যেই। ধৃত নেতাদের সাসপেন্ড করেছে আইএনটিটিইউসি (INTTUC) নেতৃত্ব। তৃণমূলের শ্রমিক সংগঠনের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদেও রদবদল করা হয়েছে। ধৃত তাপস মাইতির পরিবর্তে নতুন জেলা সভাপতি হয়েছেন শিবনাথ সরকার। বিশেষ পর্যবেক্ষক পদও খারিজ করা হয়েছে। 

ঘটনায় এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, গত কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের জেরে উত্পাদন ব্যাহত হচ্ছে। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। এ নিয়ে হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার ভিত্তিতেই দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত শ্রমিকদের জেরায় উঠে আসে আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর কারখানা বন্ধে বিশৃঙ্খলা ও উস্কানির অভিযোগে দুই আইএনটিটিইউসি নেতাকেও গ্রেফতার করে পুলিশ। 

এ দিকে, শ্রমিক বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে আইএনটিটিইউসি-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতারের পর তত্পর রাজ্যের শাসকদল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করবে তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সেই কারণে গতকালই হলদিয়ায় পৌঁছন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget