এক্সপ্লোর

East Midnapur News: শুভেন্দুর দল ছাড়ার এক বছর পূর্ণ, কাঁথিতে মিষ্টি বিলি তৃণমূলের

East Midnapur Political News: শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে কাঁথির ক্যানাল পাড়ে এই কর্মসূচিতে ছিলেন যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি-সহ কাঁথির তৃণমূল নেতারা।

পূর্ব মেদিনীপুর:  তৃণমূল (TMC) ছাড়ার একবছর পূর্ণ হল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিজেপিতে যোগদানকে কটাক্ষ করে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কাঁথিতে মিষ্টি বিলি করলেন (Celebration) তৃণমূল কর্মীরা।নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে কাঁথির ক্যানাল পাড়ে এই কর্মসূচিতে ছিলেন যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি-সহ কাঁথির তৃণমূল নেতারা। শুভেন্দু অধিকারীর দল ছাড়ার বর্ষপূর্তি উপলক্ষে এদিন বড়সড় অনুষ্ঠানেরও আয়োজন করেছে তৃণমূল। উপস্থিত থাকবেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর দলে যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল কাঁথিতে মিছিলের আয়োজন করে বিজেপি।সেই মিছিলে লোকই হয়নি বলে তৃণমূলের দাবি। এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিধানসভা ভোটের কয়েকমাস আগে, ২০২০-র ১৯ ডিসেম্বর অমিত শাহর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, গৃহশত্রু বিদায়, আপদ বিদায়ের বার্তা দিতেই এই কর্মসূচী। গৃহশত্রুদের সম্পর্কে দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দেওয়াই এর লক্ষ্য।

উল্লেখ্য, গত বছর দীর্ঘ টানাপোড়েনের পর মন্ত্রীপদ ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। এরপর মেদিনীপুরে অমিত শাহর সভায় গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।  প্রথম সভাতেই শুভেন্দু তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন।

বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হন শুভেন্দু অধিকারী। বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। 

বাড়ির সামনে তৃণমূলের অনুষ্ঠানকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর ট্যুইট,‘গতকাল পুলিশ দিয়েও আটকাতে পারেনি, তাই লাউডস্পিকার গান। কোনও অনুমতি, সভ্যতা ছাড়াই বাড়ির সামনে লাউডস্পিকার বাজিয়ে গান। আমাকে আটকাতে না পেরে আরও নীচে নেমেছে তৃণমূল।তৃণমূলের এই অপসংস্কৃতির দিকে নজর রাখুন বাংলার মানুষ। আমি ব্যস্ততার জন্য বাড়িতে থাকতে পারি না।কিন্তু বাড়িতে আছেন ৮৩ বছরের বাবা শিশির অধিকারী।বাড়িতে আমার অসুস্থ মা এই উপদ্রবের টার্গেট।মনে রাখবেন, যা হচ্ছে, তা কিন্তু বিচার করবে বাংলার মানুষ।’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget