এক্সপ্লোর

East Midnapur: রীতি মেনে চলছে ঐতিহ্যের রাস উৎসব, ময়না থেকে পটাশপুরে মাতোয়ারা বাসিন্দারা

East Midnapur News: কার্তিক পূর্ণিমায় ঐতিহ্যের রাস। সেই উৎসবেই মাতোয়ারা পূর্ব মেদিনীপুর। ময়না থেকে পটাশপুর, রীতি মেনেই চলছে উৎসব। রাস উপলক্ষ্যে জমজমাট পূর্ব মেদিনীপুরের দুই জায়গা।

বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: একদিকে ময়না। অন্য দিকে, পটাশপুর। রাস উপলক্ষ্যে জমজমাট পূর্ব মেদিনীপুরের দুই জায়গা। প্রাচীন রাস উৎসব ঘিরে উন্মাদনা রয়েছে বাসিন্দাদের মধ্যে। করোনা আবহে বিধি নিষেধ থাকলেও, ভাঁটা পড়েনি আনন্দে।

কার্তিক পূর্ণিমায় ঐতিহ্যের রাস। সেই উৎসবেই মাতোয়ারা পূর্ব মেদিনীপুর। ময়না থেকে পটাশপুর, রীতি মেনেই চলছে উৎসব। ময়নায় রয়েছে পরিখা ঘেরা ময়নাগড়। তার একদিকে শ্যামসুন্দরজিউয়ের মন্দির, আর অন্যদিকে, মাজার। লাউসেনের ধর্মমঙ্গলে উল্লেখ রয়েছে এই অঞ্চলের। জলে ঘেরা পরিখা। এই অঞ্চলের বৈশিষ্ট্য একদিকে শ্যামসুন্দরজিউয়ের মন্দির, আর অন্যদিকে রয়েছে মাজার। এখানে  রাসের টানে ভিড় জমান বহু মানুষ। এছাড়া এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে নৌকা বিহার।

জানা যায়, ১৫৬১ সালে পূর্ব মেদিনীপুরের ময়নার রাজা গোবর্ধনানন্দ বাহুবলিন্দ্র প্রচলন করেছিলেন এই রাস উৎসবের। স্থানীয় সূত্রে খবর, ৪৬০ বছর ধরে সম্প্রীতির ঐতিহ্য বহন করে চলেছে এখানকার রাস উৎসব।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন নির্মল মাজি; কোথায় কে, রইল তালিকা

ময়নাগড়ের রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র জানান, ১৮৭০ সাল থেকে এই উৎসব সর্বজনীন করা হয়। করোনা আবহে যদিও এখন মেলা বন্ধ। উৎসবের প্রত্যেকদিন পুজো হয়। এখানকার রাসের অন্যতম বৈশিষ্ট্যই হল রাসপূর্ণিমার দিন শ্যামসুন্দরজিউয়ের নৌকাবিহার।

প্রতিদিন সকালে ঠাকুরকে নৌকায় করে নিয়ে আসা হয় রাসমঞ্চে। সারাদিন পূজা অর্চনার পর ফের নৌকায় করে ঠাকুর চলে যান রাজবাড়ির মন্দিরে। মঙ্গলবার পর্যন্ত ময়নাগড়ে রাস উপলক্ষে চলবে উৎসব।

এই জেলারই অপর স্থান, পটাশপুর। সেখানে হয় পঁচেটগড় রাজ পরিবারের রাস। 

পঁচেটগড় দেবোত্তর সেবায়েত বোর্ডের সম্পাদক সুব্রত নন্দন দাস মহাপাত্র জানান, এখানকার রাস উৎসব প্রায় ৫০০ বছরের পুরনো। পঁচেটগড়ের রাস উৎসব করোনা আবহে দু’বছর বন্ধ ছিল। এরপর ফের এই বছর থেকে মিলেছে মেলার অনুমতি। তাই বাড়তি আনন্দ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখানে রাসের মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget