এক্সপ্লোর

East West Metro: তিনদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, জারি বিজ্ঞপ্তি

East West Metro: ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদা স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। এবার সেই শিয়ালদা মেট্রো স্টেশন কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতি, এই তিনদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো (East-West Metro)। আজ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) কাজ সম্পূর্ণ হওয়ায় প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তার জন্যই তিনদিন বন্ধ রাখা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদা স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। এবার সেই শিয়ালদা মেট্রো স্টেশন কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।  আগামী বুধ ও বৃহস্পতিবার চূড়ান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষার কাজ হবে। এই পরিস্থিতিতে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শিয়ালদা স্টেশনে চূড়ান্ত পর্যবেক্ষণের জন্য আগামী সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো।  শুক্রবার থেকে ফের মেট্রো চলবে। 

এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন পেলে এই লাইনে যুক্ত হবে শিয়ালদা স্টেশনও।  শিয়ালদা স্টেশন হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সবথেকে বড় স্টেশন।  যেহেতু শিয়ালদায় লোকাল ট্রেনে অত্যাধিক ভিড় হয়, তাই কর্তপক্ষ মনে করছে, শিয়ালদা মেট্রো স্টেশনেও  যাত্রীদের ভিড় বেশি হবে। অর্থাৎ, শিয়ালদা স্টেশন যুক্ত হলে যাত্রী সংখ্যাও অনেকটাই বাড়বে।  সেই বিষয়টি মাথায় রেখে শিয়ালদা মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার, লিফট, সিঁড়ির সংখ্যা অন্য মেট্রো স্টেশনের থেকে বেশি রাখা হয়েছে। 

ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, পরীক্ষা করে দেখা হবে শিয়ালদা মেট্রো স্টেশনে যাত্রীদের ঢোকা ও বেরনোর ব্যবস্থা, সিগন্যালিং থেকে টেলি কমিউনিকেশনের সুবিধা সহ নানা বিষয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, চূড়ান্ত অনুমোদনের মিললে, এপ্রিল মাসের মধ্যেই চালু হয়ে যাবে শিয়ালদা মেট্রো স্টেশন। ২০২০-তে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলেও তা এতদিন লাভের মুখ দেখেনি। শিয়ালদা স্টেশন যুক্ত হলে যাত্রীর সংখ্যা অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা। 

আরও পড়ুন: Howrah News: প্রাকৃতিক উপাদান থেকে ভেষজ আবির, রং তৈরিতে সামিল বিশেষভাবে সক্ষমরা

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget